
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেনছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না,দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতনের স্বীকার হয়েছি,আমরা ক্যাম্পাসে কাজ করতে পারি নাই,আপনারা দেখেছেন একটা গুপ্ত সংগঠন তারা গুপ্তভাবে কাজ করেছে এবং জিএস পদপ্রার্থী নিষিদ্ধ সংগঠনে তার পদ ছিলো হাইকোর্টে রিটও হয়েছে এই ব্যাপারে কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই অনিয়মের পথ বেছে নেয়।
বুধবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় টুকু আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো কারচুপির নির্বাচন হোক কোন পর্যায়ের মানুষ এটা মেনে নিতে পারেনা,বাংলাদেশের মানুষ ১৪ সালে ভোট দিতে পারে নাই ১৮ সালে পারে নাই ২৪ সালে পারে নাই, এই যে মানুষের অধিকার যে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম,ছাত্রদলের আহবায়ক দূর্জয় হোড় শুভ প্রমূখ।