
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার চৌদ্দগ্রাম উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান,, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসকদের প্রশিক্ষণ কর্মশালায় বলেন আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর এক সময় চারটি স্তর ছিল; জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম সরকার। এখন গ্রাম সরকারটি কার্যকর নেই, বিলুপ্ত হয়েছে। বর্তমানে তিনটি স্তর রয়েছে—জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা; এ হলো স্থানীয় সরকার কাঠামো।
তিনি আরও বলেন, , জেলা ও উপজেলা পরিষদও মূলত উপজেলা পর্যায়ে কাজ করে। তার মানে কোন কাজটি হচ্ছে ইউনিয়ন পর্যায়ে। ইউনিয়ন পরিষদ আমাদের দেশের স্থানীয় সরকার কাঠামোর প্রাচীনতম স্তর। আমাদের দুইটি নাম, একটি সরকার, অপরটি স্থানীয় সরকার। পৃথিবীর সকল উন্নত দেশে কেন্দ্রীয় সরকার মূলত নীতি নির্ধারণের কাজ করে, স্থানীয় জনগণের সেবামূলক কাজগুলো ইউনিয়ন পরিষদ সম্পাদন করে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ প্রশাসক/চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, সদস্য, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত অবহিতকরণ, স্থানীয় সম্পদ আহরণ ও হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার আরও বলেন, “এখনও আমাদের স্থানীয় সরকার রিলিফ নির্ভর। আগে রিলিফ আসতো, স্থানীয় সরকারে যারা ছিলাম আমরা তা বিতরণ করতাম। সেই কনসেপ্ট থেকে আমরা এখনও বের হয়ে আসতে পারিনি। টিআর, কাবিখা, এডিবি, জেলা পরিষদ বরাদ্ধ—এসব ছাড়াও স্থানীয় সরকারে যতো আয় হচ্ছে, সেই আয় ও ব্যয়ের হিসাব দেখলে বোঝা যাবে আমাদের কার্যক্রম কতটা স্থায়ী। স্থানীয় সরকার মানেই হলো নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের কাছ থেকে কর আদায় করবে, এবং নাগরিকদের কাছ থেকে আদায়কৃত অর্থ তাদের কল্যাণে ব্যয় করবে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালায় কোর্স পরিচালক ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার উপ-পরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাফকাত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের আহমেদ। প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়নের ১৭৯ জন চেয়ারম্যান, পরিষদ সদস্য, সচিব ও হিসাব সহকারী অংশগ্রহণ করেন।