
বাসাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে মরণোত্তর বীমা দাবি বাবদ গ্রাহকের ২ লাখ ৬৭ হাজার টাকার চেক হস্তান্তর করেছে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।
শনিবার(৪ অক্টোবর) সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইল এর নলুয়া ব্রাঞ্চ অফিসের উদ্যোগে বাসাইল সদর ইউনিয়নের নাইকানীবাড়ি মিয়াবাড়ি চৌরাস্তায় সম্প্রতি এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
কোম্পানির বি.এম. জনাব শামসুজ্জামান লালন
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃত বীমা গ্রাহকের পরিবারের কাছে বীমা দাবির চেক হস্তান্তর করেন।
বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সোনালী লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের এর এফ এ ফারুক হোসেন ভূইয়া এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য আতিকুর রহমান মিঠু,প্রধান আলোচক সদর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জনাব মোঃ মশিউর রহমান মিয়া,ইউ এস. জনাব প্রদীপ কুমার দাস,এফ এ ফারুক হোসেন।