
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:মুনতাসিম সরকার সৌরভ
উদযাপনের মধ্য দিয়ে আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখে পালিত হতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক-এর চেয়ারপারসন, পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজন। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হবে শিক্ষার্থীদের জন্য আনন্দ ও গর্বের এক অনন্য দিন। অনুষ্ঠানের সংবাদ ও চিত্র আপনার গণমাধ্যমে প্রচারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।