
লিমন হায়দারঃ
সমম্বনিত উদ্দ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ‘’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেলি,ফায়ার সার্ভিস কর্মিদের মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৩ ই অক্টোবর(সোমবার)সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে অগ্নি সংযোগ সংক্রান্ত বিষয়ে মহড়া প্রদর্শন,রেলি অনুষ্ঠিত হয়।পরবর্তীতে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার মো.ইসাহাক আলী।
উক্ত জাতীয় দিবসের আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম মুহিব্বুল ইসলাম,মাধ্যমিক কর্মকর্তা,
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,উপজেলা সমবায়
অফিসার মাজহারুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)আতিকুর রহমান,শিবনগর ইউপি চেয়ারম্যান সামিদুল ইসলাম,দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,কাজিহাল ইউপির প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,বেতদিঘী ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান,উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক জুলফিকার আলী,মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস শহীদ,নিরাপদ সড়ক চাই এর যথাক্রমে সভাপতি-সাধারণ সম্পাদক লিমন হায়দার ও মানিক মন্ডল,এনসিপি’র ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাত,বিজিবি প্রতিনিধি সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক,প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতির মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীবৃন্দ।