
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে গনসংযোগ ও লিফলেট করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে এই লিফলেট করেন টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।এ সময় হাসানুজ্জামিল শাহীন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী, ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাইফুল আরমিদ, টাঙ্গাইল শহর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ কবির, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফেজ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ সরোয়ার, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকন্দ, ঘারিন্দা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল, টাঙ্গাইল শহর কমিটির আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব রাসেল, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য মাহিদ সহ ঘারিন্দা ইউনিয়নের নেতাকর্মীরা।