
বাসাইল প্রতিনিধি “Be a Hand Washing Hero-হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে টাঙ্গাইলের বাসাইলে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বাসাইলে হাত ধোয়া,র্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শাহজাহান আলি।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাঈম আব্দুল্লাহ
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হীরা মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বিথি,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হযরত আলী, পরিসংখ্যান অফিসার মোঃ শওকত আলী,সমবায় অফিসার ময়নুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,
সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি,শিক্ষক – শিক্ষার্থীবৃন্দ।