
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাংগাইলের মধুপুরে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকরা পারস্পরিক শিখন কর্মসুচির আওতায় মধুপুর থেকে সিলেটে গিয়েছেন। ১৮ অক্টোবর শনিবার তারা সুরমা ইউনিয়নের ততলা ইউনিয়ন পরিষদে গিয়ে তাদের কার্যক্রমের নানা দিকের অভিজ্ঞতা বিনিময় করেন। ২০২৪-২০২৫ নতুন অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিল এর আওতায় এই কর্মসুচি বাস্তবায়িত হয়।
অভিজ্ঞতা বিনিময় শেষে ফটোসেশনে অংশ নেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, ফুলবাগ চালা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা নারায়ণ ভৌমিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ শাদাৎ নোমান ছাড়াও মধুপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ এবং তেতলীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।