
লিমন হায়দারঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম ও এক দোয়ার আয়োজন করা হয়।
১৮ই অক্টোবর(শনিবার)শহরের হাজির মোড়স্থ মা আমেনা বালিকা কওমী মাদ্রাসায় এই উপলক্ষে বাদ জোহর মাদ্রাসাটির শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম সম্পন্ন করেন।
বাদ আসর অত্র প্রতিষ্ঠানে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এক দোয়ার আয়োজন করা হয়।দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার,ফুলবাড়ী অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি কবির সরকার,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে এস জনি সহ অন্যান্য সদস্যবৃন্দ।