
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলকরা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত সম্প্রীতি ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে দারসুল কুরআনের আয়োজন করা হয়।
২৬ শে অক্টোবর সন্ধায় আলকরা ইউনিয়নের বাকগ্রাম দাখিল মাদ্রাসা মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আলকরা ইউনিয়ন পশ্চিম শাখার সভাপতি আছিম বিল্লাহ বায়েজিদের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সেক্রেটারিঃ আবু আহাদ আলফি সঞ্চালনায় প্রধান মেহমান হিসাবে দারসুল কুরআন পেশ করেন ফেনী জেলার শর্শদি ইউনিয়নের আমীর মাওলানা মোঃ ফয়েজ উল্লাহ। প্রোগ্রামে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলকরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সেক্রেটারি কাজী নয়ন, শর্শদি ইউনিয়নের ১নং ওয়ার্ড সেক্রেটারি, অত্র মসজিদের ইমাম মাওলানা মোঃ মহি উদ্দিন। প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন আলকরা ইউনিয়ন ছাত্রশিবিরের অর্থ সম্পাদকঃ হাসান ইবনে আলম,, মাহি ও মাদরাসা শিক্ষা সম্পাদকঃ হাফেজ জাসেদুল ইসলাম। প্রোগ্রামের সার্বিক সহযোগিতা করেন সৌদি প্রবাসী শাহিন মিয়াজী এবং ডুবাই প্রবাসি আমিরুল আলম খান রিপন।