
সিরাজগঞ্জ প্রতিনিধি:
মঙ্গলবার (২৮ অক্টোবর) রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
সকাল ১০ ঘটিকায় সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সলঙ্গা বাজার হয়ে কদমতলী গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হাসান পাপন।
সঞ্চালনা করেন শাহীন রেজা, সদস্য সচিব, সলঙ্গা থানা যুবদল, সহ সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ছয়টি ইউনিয়ন যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান সরকার, সাবেক সভাপতি, সলঙ্গা থানা বিএনপি।
উক্ত অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুবদল প্রতিষ্ঠার পর থেকে এ দেশের গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে সবসময় অগ্রভাগে থেকেছে। আজও সেই সংগ্রামের পথেই আমরা একতাবদ্ধ। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে তরুণ প্রজন্মকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।”