
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর নিয়মিত মাদকবিরোধী অভিযানে পৃথক দুইটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) পরিচালিত এসব অভিযানে দুইজন পুরুষ এবং একজন নারী আটক হন।
ক-সার্কেলের অভিযান: দুই কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার। ডিএনসি “ক” সার্কেলের এসআই মোঃ এনামুল হক এর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ইকবারপুর এলাকায় মিতালী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে এক কেজি করে মোট দুই কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের পরিচয়: ১) আলমগীর হোসেন (৩৫) তিনি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার চাঁদপুর ইউনিয়নের চাপারহাট গ্রামের পিতা আব্দুর রহমানের ছেলে।
২) সেরাজুল ইসলাম (৩০) তিনি লালমনিরহাট জেলার আদিতমারী থানার ভাদাই ইউনিয়নের আদিতমারী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
খ-সার্কেলের অভিযান: ১০ পিস ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার।
একই দিন বিকাল ৫:৩০ মিনিটে ডিএনসি “খ” সার্কেলের এসআই মোঃ জুয়েল ইসলাম এর নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কের মহেষপুর এলাকায় অপরূপা নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে ১০ পিস ফেনসিডিলসহ এক নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর পরিচয়:
নুরী বেগম (৬০) তিনি বগুড়া সদর উপজেলার ফাঁপোড় ইউনিয়নের বেলগাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী।
ডিএনসি গাইবান্ধা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব তল্লাশি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদক নির্মূলে ডিএনসি’র এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।