
আলামিন খান, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি (রোভার-ইন-কাউন্সিল ২০২৬) গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী মো. তাওফিকুর রহমান।
রবিবার (১৪ ডিসেম্বর) জাবি রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত শিক্ষক শবনম ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন–গার্ল-ইন-রোভার রীতা আক্তারি, সাংগঠনিক সম্পাদক মো. নাঈম খান, দপ্তর সম্পাদক তারেক আহমদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান দীপ্তি, সমাজসেবা সম্পাদক শাকিল হোসেন, নারী বিষয়ক সম্পাদক তাহরিমা কবির লিয়া, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার মনি, সাংস্কৃতিক সম্পাদক সাবরিন আক্তার ইমু, তথ্য প্রযুক্তি সম্পাদক মনোয়ার আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইস্রাফিল হোসেন, প্রোগ্রাম বিষয়ক সম্পাদক শাহীন আলম এবং সাহিত্য সম্পাদক আল মিরাজ।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন–মাহফুজুর রহমান, কামরুল হাসান, প্রলয় সিং, সালমা আক্তার, আমির ফয়সাল ও ইহসান জিহাদ।
নবগঠিত কমিটির সভাপতি মো. খায়রুল ইসলাম বলেন, “মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ। রোভার স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’-কে ধারণ করে আমরা কাজ করে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে এবং মানবসেবায় জাবি রোভার স্কাউট গ্রুপ অগ্রণী ভূমিকা পালন করবে। দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করছি।”
