
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলার সাফদারপুর গ্রামে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এনামুল হক। এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি এবং জামায়াত ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বক্তারা মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের ত্যাগ ও আদর্শ ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীও অংশগ্রহণ করেন।