
আমতলী(বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনার আমতলী পৌরসভার ৩নংওর্য়াডে আমতলীর বিআরডিবির পরিদর্শক রেজাউল কবির খোকনের বাসায় দুধ¦র্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ওই বাসা থেকে প্রায় ১৫ ভরি স্বর্ন ৩০ ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে।আমতলী পৌরসভার খোন্তাকাটা মাজার রোড এলাকার বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকনের বাসায় এ চুরির ঘটনা ঘটে।
রেজাউল কবিরের স্ত্রীর ইয়াসমিন বেগম সহকারী শিক্ষিকা শ্যালিকা নারগীস আরা সীমা,সহকারী শিক্ষিকা অপর শ্যালিকা,রুবাইয়া আফরোজ,প্রদর্শক,এম বালিয়াতলী ডি এন কলেজ একই বাসায় বসবাস করতেন
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. রেজাউল কবির খোকন ও তাঁর স্ত্রী ইয়াসমিন চিকিৎসার জন্য গত বুধবার বরিশালে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকায় তিন দিন ধরে বাসাটি ফাঁকা ছিল।এই সুযোগে শুক্রবার রাতে চোরচক্র কেচিগেট ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। ঘরের দরজা ও আলমারি ভেঙে ইয়াসমিন, সীমা ও আফরোজা- তিন শিক্ষিকা বোনের প্রায় ১৫ ভরি স্বর্ণ ৩০ভরি রুপার অলংকার চুরি করে নিয়ে যায়।
শনিবার তাদের বাসার এক প্রতিবেশী তাদের খোঁজ করতে এসে দেখেন গেটের তালা ভাংগা। তখন তাদের বিষয়টি ফোনে জানান, খবর পেয়ে বাসায় এসে দেখেন বাসার তিনটি দরজা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা আলমিরা থেকে স্বর্ন ও রুপার অলংকার নিয়ে গেছে।
পরে তিনি আমতলী থানায় খবর দেন। খবর পেয়ে ওইদিন বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ইয়াসমিন ও সীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং আফরোজা এম বালিয়াতলী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক।
আমতলী উপজেলা বিআরডিবি অফিসের পরিদর্শক মো. রেজাউল কবির খোকন বলেন, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারসহ বরিশালে ছিলাম। শনিবার দুপুরে বাড়িতে ফিরে দেখি খেচিগেটসহ দুটি দরজা ও আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়েছে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বি আর ডিবির) আমতলীর পরিদর্শক মো.রেজাউল কবির জানান, আমরা পরিবারসহ ডাক্তার দেখানোর জন্য বরিশাল গিয়েছিলাম বাসা খালিছিলো।এই সুযোগে চোরেরা তিনটা দরজা ভেঙ্গে ঘরের মধ্যে থাকা আলমিরা ভেঙ্গে ১৫ ভরি স্বর্ন ৩০ ভরি রুপার অলংকার নিয়ে যায় ।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।