
কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিজয় র্যালির মিছিলে অংশগ্রহণকালে অপ্রত্যাশিত দুর্ঘটনায় আহত হয়েছেন কুলিয়ারচর পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ হারুন আল রশিদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিজয় র্যালির সময় মিছিলের সঙ্গে হাঁটারত অবস্থায় লং সাইড দিয়ে দ্রুতগতিতে আসা একটি অটো রিকশা পিছন দিক থেকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর আহত হারুন আল রশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার নিজ বাসায় ছুটে যান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ শরীফুল আলম সাহেব। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির ১নং সদস্য ও আলম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ সায়েম সিদ্দিকী, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম মুছা, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ ও সমাজসেবক মোস্তাফিজুর রহমান বিপু এবং পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শামিম আল বাদল।
এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাদল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রেনু মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জুয়েল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল সারোয়ার সাইমন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ নয়ন, মোঃ শাহিন মিয়া, মোঃ রামিম মিয়া, রুহুল আমিন, পৌর কৃষক দল নেতা মাইন উদ্দিনসহ পৌর শাখার ১নং ওয়ার্ডের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আহত হারুন আল রশিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা বলেন, হারুন আল রশিদ একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দলের দুঃসময়ে যেকোনো আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিএনপির সকল নেতাকর্মী তার পাশে ঐক্যবদ্ধভাবে রয়েছে এবং ভবিষ্যতেও একসঙ্গে মিলেমিশে কাজ করবে।