
পঞ্চগড় প্রতিনিধি
২০২৫-২৬ চলতি অর্থ বছরে কৃষি পুনবার্সন প্রানোদনা সহায়তার খাতে রবি মৌসুমে গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় তেতুলিয়ায় কৃষক, কৃষাণিদের মাঝে গম বীজ, সার ও অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকালে
পঞ্চগড় তেতুলিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষকদের হাতে প্রণোদনার সার ও বীজ তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়ের
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এসময় পঞ্চগড় গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট
ডাঃ মোহাম্মদ ফরহাদ হোসেন, পঞ্চগড় কৃষি উপপরিচালক অতিরিক্ত কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়
তেতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু,তেতুলিয়া , উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন,তেতুলিয়া কৃষি সম্প্রসারণ বিভাগের কৃষি কর্মকর্তা জীবন ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তেতুলিয়া কৃষি অফিসার সাবরিনা আফরিন জানান,তেতুলিয়া গ্রূপ করে পাঁচজন করে মোট ১২৫ জন কৃষককে এসব বীজ,সার ও অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে।