
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
শীতকালীন শাক-সবজিতে ভরপুর হয়ে গেছে গাইবান্ধার হাট বাজারগুলি। প্রচুর পরিমাণে শাকসব্জীর আমদানির ফলে দাম নেমে গেলেও গত এক সপ্তাহের ব্যবধানে শীতের ঘন কুয়াশা পাতের কারনে শাকসব্জীর দাম আবারো উর্ধগামী হচ্ছে ।গাইবান্ধার পাইকারী পুরাতন বাজারসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা যায় । এখন প্রতি কেজি ফুলকপি ১০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ও কাঁচা মরিচ ৪০ টাকা, কাঁচা পেঁয়াজ ৫০, শুকনো পেঁয়াজ ৮০ টাকা মূলা ২০ টাকা, শিম ১৫-২৫ টাকা গাজর ৪০ টাকা, টমেটো ৫০ টাকা, , বেগুন ১৫-২৫ টাকা, করলা ৩০ টাকা পালং শাক ৩০ টাকা, লাল শাক ২৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, সরিষা শাক ২০ টাকা, লাপা শাক ৩০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, পুরাতন আলু ১২-১৫ টাকা, নতুন আলু ২০ টাকা, লাউ ২০-৩৫ টাকা) ধনিয়া শাক ১৫ টাকা, মূলা শাক ২৫ টাকা, , দামে বিক্রি হচ্ছে।”। গাইবান্ধার হকার্স মার্কেট, নতুনবাজার সহ জেলার অন্যান্য হাটবাজার গুলিতেওশাকসব্জীর দাম উর্ধগামী হচ্ছে ।অন্যদিকে ক্রেতা সাধারনের মধ্যে আবারো অস্থিরতা বাড়ছে।।