
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের করটিয়ায় জিরার মোড়ক পরিবর্তন করে প্রতারণামূলকভাবে পণ্য বিক্রির অভিযোগে মৌসুমী এন্টারপ্রাইজকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে করটিয়া গরু হাট এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। তিনি বলেন, নিম্ন মানের জিরা নামি-দামি ব্যান্ডের মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিলো। এতে ভোক্তা প্রতারিত হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং ওজন ও গুণগত মান বিভ্রান্তি দেখা দেয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভবিষ্যতে এমন প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক।
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।