
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলে ভিক্টোরিয়া রোড ব্যবসায়ীদের আয়োজনে আসন্ন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টকু’র সাথে মতবিনিময় সভা করেছেন ব্যবসায়ী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের বাবসায়ী সমিতির নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ০৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
আলহাজ্ব আতাউর রহমান জিন্নাহ’র সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজামিল শাহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
ভিক্টোরিয়া রোড ব্যবসায়ী সমতির সাধারণ সম্পাদক রকিব উদ্দিন বাবুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শফিকুর রহামান লিটন, জেলা যুবদলের আহবায়হক খন্দকার রাশেদুল আলম রাশেদ, ব্যবসায়ী সমিয়ির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব হাসান নিপুসহ শহর বিএনপি, থানা বিএনপির অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরা।