
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে ইসারতুল্যা অভিযোগ করেন, ‘আমাদের কাছে মান্দা থানা-পুলিশের আচরণ পক্ষপাতমূলক মনে হচ্ছে। তাঁরা সব সময় প্রতিপক্ষের ইন্ধনে আমাদেরকে হয়রানি করে যাচ্ছে। জমি নিয়ে বিরোধ জেরে আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা হয়েছে। আমরা নাকি প্রতিপক্ষের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছি। জমি নিয়ে বিরোধের জেরে কাগজপত্র জোর না থাকায় সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ দিয়ে আমাদের হয়রানির চেষ্টা করছে। মামলায় আমিসহ এজহারভুক্ত সব আসামি জামিনে আছি। কিন্তু তারপরেও থানা থেকে প্রায় গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এবং আরও নতুন মামলা দেওয়া হবে বলে আগাম বার্তা দেওয়া হচ্ছে। যাদের আসামি করা হয়েছে তাঁদের অধিকাংশ দরিদ্র। থানা-পুলিশের ভয়ে স্বাভাবিক কাজ-কর্ম করতে পারছেন না।’
এ ব্যাপারে মন্তব্যের জন্য চাঁদাবাজির মামলার বাদী আমিনুল ইসলামের মুঠোফোনে বারবার কল করেও রিসিভ না হওয়ায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা দাবি করেন বলেন, ‘পুলিশ কাউকে হয়রানি করেনি। যাঁরা অভিযোগ করেছে তাঁরা মামলার এজহার নামীয় আসামি। মামলায় আসামি হয়ে জামিন না নিলে পুলিশের তাঁদের খোঁজবেই।