
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় মুক্তা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা আক্তার সল্লা গ্রামের সুজন হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সল্লা এলাকার রেললাইনের পাশে অবস্থানকালে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মুক্তা আক্তার। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে