
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আলহাজ্ব বিল্লাল হোসেনের নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিল্লাল হোসেন ছাত্রজীবন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি ঘাটাইল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঘাটাইল পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উপজেলা শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং ঘাটাইল এসই বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বেও রয়েছেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় তিনি একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর পিতা মরহুম ইসহাক উদ্দিন মিয়া ছিলেন ঘাটাইলের বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। পারিবারিকভাবে শিক্ষা, সততা ও জনসেবার ঐতিহ্য বহন করে চলেছেন বিল্লাল হোসেন ও তাঁর পরিবার।
এলাকার অনেক ভোটার ও সচেতন নাগরিক মনে করেন, সৎ ও অভিজ্ঞ নেতৃত্বের কারণে বিল্লাল হোসেন নির্বাচিত হলে ঘাটাইলের উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। ফলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাঁকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে।