
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জুন ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের উদ্যোগে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১’শ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্তদের কাছ থেকে ১৫ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।