
মাইনুল ইসলাম জনি, নীলফামারী: গেল এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারী মোট ২২টি পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেল।
রবিবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের টাস্টি বোর্ড থেকে এ অনুদান দেয়া হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিন) এস.এম মাহাবুবুর রহমান, মটরযান পরিদর্শক, মেহেদী হাসান, মেকানিক্যাল সহকারী রোহান সরকার রঞ্জু প্রধান সহকারী আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ পরিবারের মাঝে প্রত্যেককে দেয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে অর্থ সহায়তা। এছাড়াও পঙ্গত্ববরণ কারী ৩টি পরিবারের মাঝে দেয়া হয়েছে ৩ লক্ষ টাকা এবং সড়ক দুর্ঘটনায় অন্যান্য আহত ৩টি পরিবারের মাঝে প্রত্যেকে দেয়া হয়েছে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, “ট্রাফিক বিলবোর্ডে বড় অক্ষরে লেখা থাকে ‘কখনও না পৌঁছানোর চেয়ে দেড়িতে পৌঁছানো ভালো’ আসলে এ কথার অর্থই ‘সময়ের চেয়ে জীবনের মুল্য অপুরনীয়’ তাই নিরাপদে যান চলাচলে সকলকে আহবান জানান।”
এদিকে, চেক গ্রহণের সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পরিবারের সদস্যরা। জানান স্বজন হারানো দীর্ঘশ্বাস এর কথা।