
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সোমবার দুপুর পৌনে ৩টার দিকে উপজেলা সদরের ‘আলহাজ্ব একাব্বর হোসেন’সেতুর নিচে স্থানীয়রা লাশটি ভাসতে দেখেন।প্রত্যক্ষদর্শী ও
স্থানীয় সূত্রে জানা যায়,লাশটি মধ্যবয়সী এক পুরুষের বলে ধারণা করা হচ্ছে।পানিতে থাকায় লাশটি পচে ফুলে উঠেছে।স্থানীয়দের ধারণা,এক থেকে দুই দিন আগে হত্যার পর লাশটি নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে।তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।