
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মির্জাপুরে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া-অভিরামপুর সড়কের ‘মুথার চালা’ নামক স্থানটি ধসে গেছে।এতে পূর্বাঞ্চলের হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাস্তাটি ভেঙে যাওয়ায় জরুরি রোগী পরিবহন,শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং বাজারে কৃষিপণ্য আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে।বিকল্প কোনো পথ না থাকায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।শুক্রবার বিকেলে পরিস্থিতি পরিদর্শন করেছেন মির্জাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খান সালমান হাবিব। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন,জনদুর্ভোগ কমাতে দ্রুত সময়ের মধ্যে ভাঙা স্থানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উক্ত স্হান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এসএম রুবেল পারভেজ সহ প্রমূখ।