
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পৃথক অভিযানে (১১৩) পিস ইয়াবা,২ কেজি গাঁজা ও তিনটি চোরাই পানির মোটর সহ ৬ জনকে আটক করেছে মডেল থানার পুলিশ।
এবাং অভিযান চলা কালিন কয়েক জন পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ৩রা আগস্ট সোমবার রাত ১২টা ১০ এর দিকে কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ শেখপাড়া সিরু মার্কেটের সামনে ইয়ামাহা মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে বাড়িতে ফেরার সময় স্থানীয় সাবেক কাউন্সিলর মো.স্বপনসহ এলাকাবাসী মো, নাসির উদ্দিন মামুন(৪৫)কে আটক করে
এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
পরে খবর পেয়ে পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস আই অমৃত সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির কাছ থেকে মাদক কারবারি মামুনকে (৭৩) পিস ইয়াবা ও মোটরসাইক জব্দ করেন।
পরবর্তীতে মামুনের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী রুপালী খাতুন (৪০)-এর হেফাজত থেকে আরও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মোট ১১৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
অপরদিকে ওই রাতেই মডেল থানার উপপরিদর্শক এসআই অমিত কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ রাতে মোবাইল ডিউটির সময় কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের সাড়াতলা এলাকায় মুজাহিদের ড্রাগন ক্ষেতের সামনে অবস্থানকালে ভোর ৫টা ৩০এর দিকে সাফদারপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেন। পুলিশ দেখে মোটরসাইকেলটি ঘুরে পালানোর চেষ্টা করলে পিছনে থাকা জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে স্বামী শাহপরানের মোটরসাইকেল থেকে স্ত্রী মোছা. মিম (২২) পড়ে যায়। সে সময় তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো দুই প্যাকেটে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মিম পুলিশের কাছে পালিয়ে যাওয়া মোটরসাইকেলের চালকের নাম জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মো. হাসান বলে জানান।
এছাড়া একই রাতে পুলিশ কোটচাঁদপুর-সাফদারপুর সড়কে অভিযান চালিয়ে একটি মোটরচালিত ভ্যান থামান। ভ্যানে থাকা তিনজনের মধ্যে একজন পালিয়ে গেলেও অপর দুইজনকে আটক করা হয়।
আটক কৃতরা হলো মহেশপুর উপজেলা যুগিহুদা গ্রামের মৃত বাদল মিয়ার মো. রুবেল (৩৫) ও বাবর আলীর ছেলে মো.আলম (২৪)কে এ সময় তাদের ভ্যান থেকে তিনটি চোরাই পানির মোটর উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, “মাদক উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান রয়েছে। চলমান অভিযানে ইয়াবা, গাঁজা ও পানির মটর সহ ৬ জনকে আটক করা হয় রাতে। সকালে তাদের কে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।