
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময়ে অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, সাইফুল ইসলাম। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ: লতিফ পান্না, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা সমবার অফিসার হবিবুর রহমান অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাসেল পারভেজ তমাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খায়রুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সম্মেলনে উপস্থিত ছিলেন।