
তেঁতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাল্যবিবাহের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ মুচলেকা গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দালাল অফিসের গবরানদী সংলগ্ন সাহেবজোত গ্রামের এনটিভি অনলাইন প্রতিনিধি রবিউল ইসলাম রতনের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জেলা আদালতের আইনজীবির মাধ্যমে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামতি এলাকার আব্দুল মান্নানের ছেলে আব্দুর রাব্বির সাথে ২ লাখ টাকা দেনমোহরে কোর্ট অ্যাফিডেভিটে বিয়ে হয় ১৪ বছরের কিশোরীর। ওই কিশোরী উপজেলার সদর ইউনিয়নের মাথাফাটা গ্রামের রুহুল আমিনের মেয়ে।
তবে পরিবারের কিশোরী বড় ভাই ও চাচা মকসেদ আলীর অভিযোগ, এ বিষয়ে তারা জানেন না। গতকাল দুপুর থেকেই তার ভাই রুহুল আমিন তার মেয়েকে নিয়ে কোথাও যেন নিয়ে যান। রাতে খবর পান কিশোরীর খালু কাপড় ব্যাবসায়ী মনির হোসেন ও খালাতো ভাই এনটিভির সাংবাদিক রবিউল ইসলামের বাড়িতে মৌলভী ডেকে বিয়ে হওয়ার খবর পান।
তাদের অভিযোগ, তার ভাই রুহুল আমিন, মনির হোসেনের যোগসাজসে ছেলেটির সাথে মোটা অংকের টাকার প্রলোভনে গোপনে কোর্ট এভিডেভিডের মাধ্যমে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মৌলভী ডেকে আয়োজনের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন, এ বাল্যবিয়ে তারা মানেন না বলে স্পষ্ট জানান একই সাথে এর সুবিচারও কামনা করেন।
গোপনসূত্রে বাল্যবিয়ের খবর পেয়ে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ ওই বাড়িতে ছুটে যান। এ সময় ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ নিরোধ ২০১৭ আইনে মুচলেকাসহ ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে নগদ অর্থ গ্রহণ করেন। একই সাথে এ ধরণের ভুল না করা ও ওই কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখার স্বত্তে¡ মুচলেকা নিয়ে জরিমানা হিসেবে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
কিশোরীর চাচা মকসেদ আলীর অভিযোগ, কিশোরী আমার ভাতিজি। তার বিয়ে হবে আমরাই জানবো না কিভাবে হয়। এ সময় তিনি কিশোরীর খালু মনির হোসেন ও তার খালাতো ভাই সাংবাদিক রতন কিভাবে ১৩/১৪ বছরের একটি কিশোরীকে মেয়েকে বাল্যবিবাহ দিতে পারে আমরা এর উপযুক্ত বিচার কামনা করছি।
তবে বাল্যবিয়ের সাথে কোনভাবে জড়িত নন বলে জানিয়েছেন ওই কিশোরীর খালু মনির হোসেনসহ তার পরিবার।
এব্যাপার বুধবার ৩০ সেপ্টেম্বর সকালে
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এসএম আকাশ সাংবাদিকদের বলেন, বাল্যবিবাহের খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহ নিরোধ আইন (২০১৭) অনুযায়ী কিশোরীর বাবাকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে মেয়েকে ১৮ বছর না হওয়া পর্যন্ত নিজের কাছে রাখার সত্তে¡ মুচলেকা গ্রহণ করা হয়েছে।