
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইল শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক অলক কুমারের বাবা অজিত কুমার দাস (৭৭) মারা গেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, অজিত কুমার দাস কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার ডেঙ্গু পরীক্ষা করালে তাঁর ফল পজিটিভ আসে। পরে মঙ্গলবার বিকেলে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
সাংবাদিক অলক কুমার বলেন, তাঁর বাবা কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ আসার পর মঙ্গলবার তিনি মারা যান। এ সময় তিনি বাবার আত্মার শান্তি কামনায় সবার কাছে প্রার্থনা করার অনুরোধ জানান।
অজিত কুমার দাস টাঙ্গাইল জেলা প্রশাসনের প্রধান সহকারী হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিজীবন শেষে তিনি অবসর জীবন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া সাংবাদিক অলক কুমারের বাবার মৃত্যুতে টাঙ্গাইলের সাংবাদিক মহলেও শোকের আবহ সৃষ্টি হয়েছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।