
জেলা প্রতিনিধি, নীলফামারী
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে একটি বিশাল আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলের সাংগঠনিক সম্পাদক এম জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ রেজা উদ দৌলা, ডিমলার ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দীক, ভারপ্রাপ্ত সদস্য সচিব তরিকুল ইসলাম খান লোহানী, পৌর যুবদলের হাসানুজ্জামান তৌহিদ, সদস্য সচিব আবু সাঈদ বাবু এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবু নাঈম রেজা (রিতুসহ) বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।