
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কোটচাঁদপুর সরকারি মডেল স্কুল চত্বরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মডেল স্কুল চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুবদল নেতা মুকুল খান, মাহফুজুল মামুন আমীরুল ইসলাম পাটোয়ারী সহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।