- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
স্টাফ রিপোর্টার নওগাঁ : একটি সুষ্ঠু ভোট জাতিকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অবঃ)। আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সাধারণ ভোটারদের মাঝে ভোট নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয়েছে। বর্তমান নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা নিয়ে আসার জন্য হালনাগাদ ও নতুন ভোটারদের তালিকায়…
ছবি: বামে গোপাল কর্মকার ও বামে আহত ভগ্নিপতি রতন কর্মকার ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সাংবাদিক গোপাল কর্মকারের উপর হামলা করে ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। এতে সাথে থাকা আরও একজন মটরসাইকেল আরোহী তার ভগ্নিপতি রতন কর্মকার আহত হয়েছেন।গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় হেলমেট পরা দুর্বৃত্তরা দাড়ালো অস্ত্রের আঘাতে গোপাল কর্মকারের বাম পায়ে ও তার মোটর সাইকেলে থাকা রতনের বাম হাতে জখম হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গোপাল কর্মকার দৈনিক কালবেলা ও আজকের বার্তার রাজাপুর উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি রাজাপুর…
স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁর বদলগাছী উপজেলার পশুরামপুর এলাকা থেকে ১৯৫ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন, বদলগাছী উপজেলার পরশুরামপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন ছেলে মোঃ হোসাইন (২৯), একই এলাকার মোঃ ফরহাদ হোসেন ছেলে মোঃ সাহাদাত হোসেন শামীম (২০) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গনিপুর গ্রামের মোঃ মামুনুর রশিদ ছেলে মোঃ ছামীউল হাসান (১৯)কে গ্রেফতার করা হয়। এসময় মো: রাসেল (২৮) নামে এক আসামী পালিয়ে যায়। র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী হোসাইন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাহাদাত, ছামিউল ও পলাতক রাসেল এর…
ঝালকাঠি প্রতিনিধি :জুলাই আন্দোলনে নিহত ১০ পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে ঝালকাঠি লেডিস ক্লাব।রোববার ২ ফেব্রুয়ারি দুপুরে ধানসিড়ি মহিলা ক্লাবে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম।গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঝালকাঠি লেডিস ক্লাব।এসময় লেডিস ক্লাবের সহ-সভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান ও অন্তরা হালদার উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে।…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বনপাড়া পৌরস্থ ৩নং ওয়ার্ড সর্দারপাড়ার সানাউল্লাহ নূর বাবু রোড থেকে উপজেলা সাব-গেট পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বনপাড়া পৌরসভার অর্থায়নে দুইশত বায়াত্তর মিটার আরসিসি এই রাস্তায় অনুমোদিত ব্যয় ধরা হয়েছে বিশ লক্ষ ছত্রিশ হাজার চারশত ঊনত্রিশ টাকা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু এর সহধর্মিনী…
তালতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার তালতলীতে মাদক বেচাকেনা নিয়ে দন্দের জেরে মো. আরাফাত খান (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে উপজেলার শারীরিকখালী ইউনিয়নের কচুপাত্র বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত খান উপজেলার শারীকখালী ইউনিয়নের বাদুরগাছা গ্রামের জলিল খানের ছেলে। তিনি পেশায় মটরসাইকেল চালক। এ সময় নিহত আরাফাতের সঙ্গে থাকা হাবিব উল্লাহ গুরুত্ব আহত হয়। জানা যায়, উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আরাফাত সিকদার ও তার আপন ভাই সোহেল সিকদার, এবং তার চাচতো ভাই বাইজিদ সিকদার কচুপাত্রা বাজারে মাদকবিক্রি করে আসছে। এ মাদক বেচাকেনা নিয়ে…
ভোলা প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পির সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর পরে ২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবের কারণে বাংলাদেশের মানুষ বলছেন- আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি ও জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলামের কথা আমরা শুনি; বাস্তবে দেখি নাই। এখন সবার আশা-আকাঙ্ক্ষা সবাই ইসলামের সুফলটা কী- এটা দেখতে চায়। যারা মুসলমান দাবি করবে তারা যদি ইসলামের নীতি আদর্শে জড়িয়ে না থাকে এইটাকে যদি পছন্দ না করে, তার মুসলমান দাবি করার কোনো অধিকারই নাই। অন্য ধর্মের যারা আছে তারা ইসলামের নীতি আদর্শ মানবে দুনিয়াতে শান্তির জন্য। বারবার আমাদের বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে…
বিদ্যার দেবী সরস্বতী। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সরস্বতী পূজা আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি)। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ ধর্মীয় উৎসব প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়। সনাতন ধর্ম মতে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংস্কৃতি ও শুদ্ধতার দেবী। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এ পূজার আয়োজন করা হয়ে থাকে। সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠজুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়। বিদ্যার দেবী…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট উইথ শিবির’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাকৃবি শাখা শিবিরের তত্বাবধায়নে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক এই অনুষ্ঠান আয়োজন করা হয়। রবিবার (২ ফেব্রুয়ারি) সংগঠনের প্রচার ও ছাত্র অধিকার সম্পাদক ইউনুস বিন হোসাইন খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাকৃবি শাখা শিবিরের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।এছাড়া উপস্থিত ছিলেন বাকৃবি শাখার সেক্রেটারি আবু নাসির ত্বোহাসহ শাখার অন্যান্য সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। নেতারা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য ছাত্রশিবিরের অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান…
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচিতে ‘এ’ ইউনিটের পরিক্ষা আগামী ৩ মে সকাল ১০টার পরিবর্তে ১৯ এপ্রিল বিকেল ৩ টায় এবং ‘বি’ ইউনিটের পরিক্ষা ৩ মে বিকেল ৩টার পরিবর্তে ২৫ এপ্রিল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। তবে, ‘সি’ ইউনিটের পরীক্ষা আগের সময়ই অর্থাৎ ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। রবিবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত) মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে ৮৫তম (জরুরি)…