- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে গ্রামবাংলার ঐতিহ্য পৌষ মাসে পিঠা-পুলির উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছরের ন্যায় গ্রামের কৃষাণ-কৃষাণীর ছেলে মেয়েরা মনে আনন্দ দেয়ার জন্য এ নবান্ন উৎসবের আয়োজন করেন। আর গ্রামবাংলার এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগমের এই আয়োজন। এলাকার ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষিকাকে এ নবান্ন উৎসবে অংশ নেয়ার জন্য প্রতিবছর তারা তিন কেজি করে সংগ্রহ করা মাঠের ধান দিয়ে থাকেন। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উৎসাহী হয়ে এ পিঠা উৎসবে অংশ নিয়েছেন। ফলে…
ভালুকা প্রতিনিধি ভালুকায় ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন ৩৮-বড় বাজার (রেজি নং ৪৬৯) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মটর গাড়ীর টায়ার প্রতীকে সভাপতি পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম কে বিজয়ী করার লক্ষ্যে ভালুকা উপজেলা মটরস কর্মচারী ইউনিয়নের আয়োজনে গত বৃহস্পতিবার সন্ধায় ভালুকা বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়ন ৩৮-বড় বাজার (রেজি নং ৪৬৯) এর দুই দুই বারের সাবেক সভাপতি ও বর্তমান ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে মটর গাড়ীর টায়ার প্রতীকে সভাপতি পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা নানান দাবি-দাওয়ার নামে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, স্বৈরাচারের মূলে থাকা ব্যক্তি পালিয়ে গেলেও কিছু অবশিষ্ট রয়ে গেছে। তারা বিভিন্নভাবে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। নিজেদের গুছিয়ে নিয়ে আবার দেশকে দখলের চেষ্টা করছেন তারা। তাদেরকে এই লক্ষ্য হাসিল করতে দেয়া হবে না। এজন্য যেকোনো মূল্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতপার্থ্যক্য থাকতেই পারে। আলোচনা মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হবে। বড় দল হিসেবে বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব অনেক বড় ও…
পলাশবাড়ীতে ইউপির রাস্তার গাছ অবৈধভাবে কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কামালের বিরুদ্ধে মো: রবিউল ইসলাম পলাশবাড়ী প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধার মোড় থেকে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামের ইউপি রাস্তার প্রায় তিন শতাধিক ইউক্লিপটার্স গাছ বিভিন্ন সময় রাতে-ভোর রাতে চুরি করে গাছ কর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কাঠ ব্যবসায়ী ও ঠিকাদার কামাল উদ্দিনের বিরুদ্ধে। ফলে লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়নের ঢোলভাঙ্গা ঝিলবান্ধা মোড় হতে নান্দিশহর ও রায়তি নড়াইল গ্রামে ইউপি রাস্তায় প্রায় ১৪-১৫ বছর পূর্বে স্থানীয় লোকজন ও তৎকালীন ইউপি চেয়ারম্যান রাস্তার দুই ধারে কয়েক হাজার ইউক্লিপটার্স কাছ সহ…
সভাপতি নির্বাচিত হন রেজা করিম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বিশ্বাস বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে সাহিত্যশৈলী নামে সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনে কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে স্বরবৃত্ত একাডেমি প্রাঙ্গনে এ কমিটির ঘোষণা করা হয়। এসময় কমিটির সকল সদস্যের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। কবি ডা. এস. দাসের সভাপতিত্বে এবং কবি প্রাণ কৃষ্ণ বিশ্বাসের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও গবেষক খায়রুন নাহার রুবি। সভায় বিভিন্নজনের আলোচনা ও সকলের সর্বসম্মতিতে সাহিত্যশৈলী নামে একটি সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। পরে সাংস্কৃতিক অঙ্গন ও সমাজ সেবায় জড়িত ব্যক্তিদের সমন্বয়ে উপদেষ্টা পর্ষদ…
টেকনাফ ( কক্সবাজার)। টেকনাফের ঐতিহ্যবাহী হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির চতুর্থ বর্ষপূতি কেক কেটে উদযাপন করা হয়েছে। এ-উপলক্ষ্যে ০১ ফেব্রুয়ারী বিকাল ৫ টায় হ্নীলা বিজিবি ক্যাম্প সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধে সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সকল সদস্যদের উপস্থিতিতে একটি বিশালাকার কেক কেটে আনুষ্ঠানিক ভাবে উদযাপন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি নুরুল হোসাইন আজাদ,সহসভাপতি কামাল হোছাইন, আব্দুল আজিজ,ও মোয়াজ্জেম হোসেন,সাধারণ সম্পাদক আবুবকর আল মাসুদ, সহ- সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,সহ – সাংগঠনিক সম্পাদক মোঃশরফুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ারা হোসেন, সহ – অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন,ও মহিবুর রহমান,প্রচারওপ্রকাশনা সম্পাদক ফারুক মোহাম্মদ শরীফ, ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, কৃতি শিক্ষার্থী-গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. দিদারুল আলম পিএসসি (অবঃ)’র সভাপতিত্বে শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। প্রতিটি ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে দুই কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার। স্কুল পর্যায়ে লেখাপড়ার মানকে উন্নত করতে…
(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের (বিএমডিএ) ড্রেনের পানিতে ডুবে নাঈম হাসান নামে দুই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার(০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,উপজেলার আলিনগর ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে নাঈম(২) খেলার ছলে বাড়ির পাশ দিয়ে যাওয়া বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের ড্রেনে পড়ে যায়।পরে স্থানীয়রা ওই ড্রেন থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সাজ্জাদ ইয়াসির, পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) পবিপ্রবির কৃষি কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য…
ইবি সংবাদদাতা: বাসের সিট ধরাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও আল-ফিকহ্ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে অনুষদ ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, নিরাপত্তা কর্মকর্তা ও শিক্ষকরাও আহত হয়েছেন। জানা যায়, কুষ্টিয়া শহর থেকে সন্ধ্যা সাড়ে ৭ টায় ক্যাম্পাসে ছেড়ে আসা ডাবল ডেকার বাস ‘সানন্দা’য় আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের তিন শিক্ষার্থী তাদের সঙ্গে থাকা অন্যদের জন্য ‘জ্যাকেট’ দিয়ে দুইটি সিট ধরে। পরে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন অভ্র বাসে উঠে তাদের জ্যাকেট সরিয়ে ওই সিটে বসে। এ নিয়ে সুমনের সঙ্গে আল-ফিকহ…