Author: admin

দুর্নীতি নির্মূল করে এলাকার উন্নয়ন করতে হবে কালীগঞ্জে পানির প্লান্ট উদ্বোধন ও মতবিনিময় সভায় মন্ত্রী পরিষদ সচিব ড. মোঃ আব্দুর রশিদ মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি জনগণের টাকায় উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে । কোন রাস্তার জন্য বরাদ্দের টাকা ২০-৩০% কাজ হয় না আর এই ভাবেই সরকারি অর্থ কাজ না করেই লোপাট হয় । এখানে অনেক জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি আছে এই সমস্ত দুর্নীতি রোদে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে । সম্মিলিত প্রচেষ্টা ,প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। এই সমস্ত দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । আমার বাবা আমার কাছে পীরের মতন হলেও আমার সন্তানের কাছে কিছু না ।এ কারণে আমার জন্মস্থান এই খড়িতলা গ্রামে আমার নিজস্ব জায়গায় সবার জন্য একটি কবরস্থান এবং যাকাত ফাউন্ডেশন এর অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ছাড়াও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। যেখানে প্রতিদিন এই যাকাত ফাউন্ডেশনের নিজস্ব ডাক্তারদের তত্ত্বাবধানে মানুষ সেবা নিতে পারবে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার( ১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়ি তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ,জনপ্রতিনিধি এবং সুধী সমাবেশে মতবিনিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর আব্দুর রশিদ উপরোক্ত কথাগুলো বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সাতক্ষীরার ৫ টি আসনের পরিবর্তে ৪ টি আসনে ভাগ করে কালিগঞ্জ – শ্যামনগরকে দ্বি-খন্ডিত করায় কালীগঞ্জে কোন উন্নয়ন হয়নি। অচিরেই ৫ টি আসন পূনঃপ্রতিষ্ঠা লাভ করার দাবি জানান । এছাড়াও বক্তারা বলেন পর্যটন কেন্দ্র সুন্দরবন ম্যানগ্রোভে পর্যটন শিল্প হিসাবে গড়ে তুলতে হলে প্রথমে শ্যামনগর ,কালিগঞ্জ ,সাতক্ষীরা মহাসড়কে দ্রুত কাজ করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। এছাড়াও মুন্সিগঞ্জ থেকে নাভারন পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি জানানো হয় । এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য বসন্তপুর নৌবন্দর পূণঃ স্থাপনের দাবি জানানো

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের শাহপরীরদ্বীপে কোস্টগার্ড ও র‌্যাবের যৌথ অ‌ভিযা‌ন চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক। অভিযান চলাকালীন মাদক পাচারকারী আব্দুস সবি (৫০) মারা যায়। তিনি শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়া এলাকার বাসিন্দার সৈয়দের ছেলে আব্দুস সবি (৫০)। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বলেন, ১ ফ্রেব্রুয়ারি শনিবার ১১ টায় গোপন সংবা‌দে জানতে পারি টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া এলাকা দিয়ে এক‌টি মাদকের বড় চালান বাংলা‌দে‌শে প্রবেশ করবে। এমন সংবাদে বিসিজি আউটপোস্ট শাহপরীরদ্বীপ ও র‍্যাব-১৫ সিপিসি-১ এর যৌথ শাহপরী দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা…

Read More

চলন্ত মোটরসাইকেলে ওড়না পেচিয়ে প্রাণ গেল শ্যালিকার দুলাভাই হাসপাতালে জিয়ারত জুয়েল:টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে পড়ে তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুলাভাই আবুল কালাম আজাদ (৩০) আহত হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা বগুড়া জেলার বিসনোপুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চাকরি করতেন, আর তার দুলাভাই ঢাকার একটি ওষুধের দোকানে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে আনালিয়া বাড়ি এলাকায় চলন্ত মোটরসাইকেলের চাকার…

Read More

কয়রা উপজেলা প্রতিনিধি:ফরহাদ হোসাইন কয়রা(খুলনা) খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কয়রা সদর ইউনিয়নর সভাপতি ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করেছে পুলিশ। ১/২/২০২৫ তারিখ রোজ শনিবার রাতে তাহার বাড়ি থেকে তাহাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে পাইকগাছা থানায় সোপর্দ করেন। পাইকগাছা থানার মামলার আসামি হওয়ায় তাকে পাইকগাছা আদালতে প্রেরণ করা হয়েছে । এর আগে গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ইখতিয়ার উদ্দিন হিরো এলাকা ছেড়ে পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানা পুলিশ তাহাকে গ্রেফতার করেন। কয়রা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন ডিএম ইখতিয়ার উদ্দিন হিরোকে গ্রেফতার করা হয়েছে এবং তাহাকে পাইকগাছা থানায় প্রেরণ…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ বিএনপি”র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবার একটা চোরের পরিবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয় ও পুতুলসহ শেখ পরিবারের সকল সদস্য বিগত ১৭ বছর দেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। শেখ হাসিনা ও শেখ রেহেনার প্রত্যক্ষ মদদে ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগ নেতারা। বৃটেনের পার্লামেন্ট থেকে শেখ পরিবারের আরেক সদস্য টিউলিপ সিদ্দিকিও দুর্নীতির দায়ে পদত্যাগ করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মুক্তিযোদ্ধারাও গুম ও হত্যার শিকার হয়েছে। কিন্তু বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মান করেছে। ঝালকাঠির…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, দেশের ভেটেরিনারিয়ানদের ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু / প্রতিবছর প্রায় ৩০ মিলিয়ন মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয় বাকৃবি প্রতিনিধি: ‘বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (বিএসভিইআর)-এর আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জকে সামনে রেখে ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’ প্রতিপাদ্য এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঘানায় নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সিনিয়র অ্যানিমেল প্রোডাকশন অ্যান্ড হেলথ অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ শামছুদ্দিন।…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাঁধা হলে তাঁকে বিচারের মুখোমুখী করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সকল মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র জাতি সহ্য করবে না। সকল রাজনৈতিক দলকে আহবান জানিয়ে তিনি বলেন, জাতীয় ঐক্যের মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোন পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না। …

Read More

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা স্কুলপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে ভুক্তভোগী ওই পরিবারকে প্রাথমিক সহযোগিতা প্রদান করেন তিনি । গত শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই বসতবাড়ি। বাড়ির ৬টি কক্ষের আসবাবপত্র, টাকা-পয়সা, জরুরী কাগজপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আনুমানিক চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এ সময় ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী ফায়ার সার্ভিসের অবহেলা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের বিষয়ে দুঃখ প্রকাশ করেন ও মৌখিক অভিযোগ করেন।…

Read More

বাকৃবি প্রতিনিধি: ভেটেরিনারি পেশা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নয়জন প্রাক্তন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (বিএসভিইআর)-এর ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মননা স্মারক তুলে দেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ.কে ফজলুল হক ভূঁইয়া। শনিবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য ও বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে…

Read More

কাতারে খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠা পালিত হয়েছে। মোজাহিদ আরাবি !! ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শুক্রবার (৩১.জানুয়ারি) কাতার সানাইয়া শহরে কুরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ও এবং কেক কেটে আলোচনা সভার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাগন।উপদেষ্টা শাহাজাহান লস্কর,উপদেষ্টা জয়নাল খান,উপদেষ্টা আবু সাঈদ এবং উপদেষ্টা মোঃ আকতার। উপদেষ্টা জহির পাটোয়ারী অনুষ্ঠানে প্রথমে কুরআন তেলাওয়াত করেন খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য মোঃ ইয়াকুব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃআরিফুর রহমান খিদমাতুল উম্মাহ ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত সদস্য আবু তালেব খিদমাতুল উম্মাহ…

Read More