- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য দাফনের প্রায় ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলনের জন্য পুলিশ আসলে আপত্তি দিয়েছে শহীদ পরিবার। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। পুলিশ জানায়, ৫ আগস্ট ঝালকাঠির মো. রুবেল তালুকদার ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হয়। পরদিন গত ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই রুবেলের মরদেহ তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর হাইলাকাঠি এলাকায় নিয়ে দাফন করে তার পরিবার। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহত রুবেলের চাচাতো ভাই মো. খলিলুর রহমান বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ঢাকা…
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬৮নং পূর্ব ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স বেলঘন্টা চুরি হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) বিষয়টি জানতে পারেন স্কুলের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন। তিনি বলেন, চোরের দলেরা চারটি আলমরীর তালা ভেঙে জিনিসপত্র তছনছ করে। চুরির ঘটনা উপজেলা সহকারী শিক্ষা অফিসার, শিক্ষা অফিসার ও কাঁঠালিয়া থানা পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষের সামনের তালার কয়রা কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল। সেখান থেকে একটি ল্যাপটপ, দুইটি প্রজেক্টর, সাউন্ডবক্স, একটি ব্লেজার বেলঘন্টা চুরি করে নিয়ে যায় চোরেরা।শুক্রবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ…
মোঃ সেলিম রেজা উপজেলাপ্রতিনিধি গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে আদালতের রায় পাওয়ার পরে ক্ষিপ্ত হয়ে গৃহবধূর উপর হামলা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ৩ টার সময় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষের ভাড়াটে লাঠিয়াল বাহিনী নিয়ে হোসেন আলীর ছেলে মনিরুল ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে গৃহবধু পান্না খাতুনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত পান্না খাতুনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমান তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আহত পান্নার স্বামী মনিরুল ইসলাম জানান, আমার জমি জমা নিয়ে আদালতে দীর্ঘদিন যাবৎ মামলা চলার পর আমার পক্ষে রায় হয়। রায় পাওয়ার…
মোঃকামাল উদিন বালিয়াডাঙ্গী প্রতিনিধি সম্মেলন স্থগিতের প্রতিবাদে অনির্দিষ্টকালের হরতাল ডেকেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সম্মেলন স্থগিতের প্রতিবাদে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সম্মেলনের প্রার্থী ও ভোটাররা দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন। এ হরতাল কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানা যায়। দুওসুও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা…
ডিমলা প্রতিনিধি নীলফামারী ডিমলা উপজেলা সদরের সরদারহাট এলাকার সাবেক সেনা সদস্য আফজাল হোসেনের ছোট ছেলে মোঃ মিরাজ (১৭) বাড়ীর পাশের ব্যবসায়ী মোঃ মিলন ইসলাম এর স্ত্রী এক কন্যা সন্তানের জননী লাবন্য আক্তারের (২৩) সাথে পালিয়ে গেছে। বর্তমানে তিনি পরকীয়া প্রেমিক মো: মিরাজের সঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন নারীর স্বামী মোঃ মিলন ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাত ২ টার দিকে যখন সবাই ঘুমিয়ে পড়েছে সেই সুযোগে লাবন্য আক্তার প্রেমিক মোঃ মিরাজের হাত ধরে বাড়ি থেকে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছেন। স্বামী মোঃ মিলন ইসলাম বলছেন, ব্যাবসার ১ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার এবং দুই বছরের এক কন্যা সন্তান রেখে তিনি প্রেমিক মিরাজের…
বিনোদন ডেস্ক ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি। মাস তিনেক আগে বিয়ে করেন অভিনেত্রী। এর এক মাসের মাথায়ই আনেন অন্তঃসত্বার খবর! এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি। অর্থাৎ বিয়ের তিন মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী। অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘গত ২৬শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আর্শীবাদ করবেন।’ এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদূরে মুহূর্তও ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে…
বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ- সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালিয়ে ৮জন শিক্ষার্থীকে গুরুতর আহত করার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লিপুজ চত্বর, নিউমার্কেট ও মেইন গেট চত্বর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,” আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে,” ছাত্রলীগের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও” , “ছাত্রলীগ জঙ্গি, শেখ হাসিনার সঙ্গী” সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের…
(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে তারুণ্যের উৎসব ২০২৫ কে কেন্দ্র করে বার্ষিক ক্রীড়া সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাধানগর অবজারন নেশা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজন বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সকালে অত্র বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ওয়ার্ড সদস্য আঃ রশিদ, আকরাম, নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য, চম্পা খাতুনপ্রমূখ উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেন I
ববি প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অপরাধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তবে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেও মামলার আসামি হবার দাবি করেছেন কেউ কেউ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন করে শুরু হয়েছে নানা বিতর্ক। মামলার এজাহার সূত্রে জানা যায়,২৯ জুলাই শিক্ষার্থী ও সমন্বয়কদের সভায় ছাত্রলীগ পরিচয়ধারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারি হামলা করে।এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা শাখা) সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে মামলাটি করেন। এজাহারে ১১ নম্বর আসামী হিসেবে উল্লেখ করা হয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান হোসেনের নাম। কিন্তু…
চট্টগ্রাম প্রতিনিধি ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু স্বাভাবিক নাকি তা মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। শুক্রবার রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে পাঁচ দিনব্যাপী আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্রধান মোফাসসির হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত তাফসির মাহফিলের শেষ দিনে প্যারেড ময়দানে লাখো মানুষের সমাগম ঘটে। আজহারী বলেন, শিরক-বিদআতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তাকে অন্যায়-অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে…