Author: admin

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় একটি অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লক্ষ টাকা জরিমানা একইসঙ্গে ভাটাটির ড্রাম চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও কাঁচা ইট বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মগর ইউনিয়ে মুন ব্রিকস নামের ড্রাম চিমনির অবৈধ ইট ভাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটাতে অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার ও ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারায় তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।…

Read More

স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াতি জনসেবা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১জানুয়ারি ) বিকেলে কাঞ্চনপুর বিল পাড়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাসাইল উপজেলা শাখার আমীর আফজাল হোসেন, সেক্রেটারী মাওলানা আমিনুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাসাইল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম আবরার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাঞ্চনপুর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের আমীর মোঃ আব্দুল্লাহ মিয়া, সঞ্চালনায় ছিলেন ০৯ নং ওয়ার্ডের সেক্রেটারী মো: ছানোয়ার…

Read More

(নীলফামারী)সংবাদদাতা দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্পের (তিস্তা ব্যারেজ) কমান্ড এলাকার সেচ সক্ষমতা বাড়াতে এক হাজার চারশ ৫২ কোটি টাকার সংস্কার ও পুনর্বাসন প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই কাজ শেষ হলে, ২০২৭ সালের জানুয়ারি থেকে দিনাজপুর ক্যানেলের দুই ধারের কৃষকরা অতিরিক্ত এক লাখ ৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাবে। এ তথ্য জানিয়েছেন বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান। সূত্র জানায়, রংপুর বিভাগের পাঁচ জেলায় ৫ লাখ ৮ হাজার ৯৭৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর মধ্যে রংপুরে ১ লাখ ৩২ হাজার ৭৪৬ হেক্টর, গাইবান্ধায় ১ লাখ ২৯ হাজার ১৫ হেক্টর, কুড়িগ্রামে ১ লাখ ১৭ হাজার…

Read More

বিশেষ প্রতিনিধি: ‘গণতন্ত্র অভিযাত্রা’ গনতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও ব্যবস্থা বদলের এগিয়ে নিন নীতিনিষ্ঠ রাজনীতির পতাকা তলে সমবেত হউন-শীর্ষক কর্মসূচীকে ধারন করে শুক্রবার সকালে পিরোজপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে শো-ডাউন ও মানববন্ধন পালন করেছে সিপিবি কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ক্লাব সড়কে সরকারের কাছে ১৮ দফা বাস্তবায়নের দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড মোতালেব মোল্লা, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. ফজলুর রহমান, সিপিবি পিরোজপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ডা. তপন বসু, অ্যাডভোকেট বাহাদূর হোসেন ও ফরিদ খান।

Read More

বিশেষ প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার জেলা শূরা অধিবেশন ২০২৫ শুক্রবার বিকালে শহরের কুটুম বাড়ি কমিইউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে সেক্রেটারী মুহাঃ মনিরুল হাসানের সঞ্চালনায় জেলা শূরা অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মাদ আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। শূরা অধিবেশন ২০২৫ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব, প্রকৌশলী মুহাম্মাদ আশরাফুল আলম।পিরোজপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সেক্রেটারি হিসেবে মুহাঃ মনিরুল হাসানের নাম ঘোষণা করেন।

Read More

মোঃ সেলিম রেজা উপজেলা প্রতিনিধি গাংনী মেহেরপুর। মেহেরপুরের গাংনীতে সন্ত্রাস বিরোধী দমন আইনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা মামলায় গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবরকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারী) দুপুরে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জীবন আকবর শিশিরপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজওয়ানুল হক ইমনের দায়ের করা সন্ত্রাস বিরোধী দমন আইন মামলার এজাহার ভুক্ত তিন নম্বর আসামি জীবন আকবরকে গ্রেফতার করা হয়েছে।…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ দীর্ঘ ১০ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০টায় শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে বিএনপির জতীয়তাবাদী আইনজীবী ফোরামে সভাপতি পদে জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাৎ হোসেন ও শহর বিএনপির সাবেক সভাপতি নাসিমুল হাসানসহ ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অপর দিকে সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকনসহ বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ব্যানারে অপর একটি প্যানেল ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল প্রতিদ্বন্দ্বিতা করে। তবে জামায়াত সাধারণ সম্পাদক পদসহ মোট ৪টি পদে আংশিক প্যানেল দেয়। সভাপতি-সম্পাদকসহ ৬টি…

Read More

বরিশাল প্রতিনিধি শুক্রবার (৩১ জানুয়া‌রি) জুমার নামাজের পর নগরের গির্জা মহল্লা রোডের জামে কশাই মসজিদের সামনে থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা।ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বরিশালে গণমিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখা।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুন অর রশিদ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ…

Read More

পানছড়ি প্রতিনিধি (খাগড়াছড়ি) খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভারপ্রাপ্ত অফিসার সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কফিল উদ্দিন উপজেলা, পানছড়ি জামায়েত ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ নুরুজ্জামান, বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম প্রমুখ।

Read More

নোবিপ্রবি প্রতিনিধি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবগঠিত “ল ক্লাব” এর সভাপতি হিসেবে মনোনীত হয়েছে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে একই বিভাগ ও শিক্ষাবর্ষের মহসিন আবেদিন। বুধবার (২৯ জানুয়ারি) আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. জামসেদুল ইসলামের স্বাক্ষরকৃত একটি নোটিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত নোটিশে বলা হয়, ” নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভাগীয় যাচাই বাছাই কমিটির পর্যলোচনার মাধ্যমে আগামী এক বছরের জন্য (সংযুক্তি#১) এর ছাত্র/ছাত্রীদের সমন্বয়ে আইন ক্লাব (LAW CLUB, NSTU) গঠিত হয়েছে। এতদ্বারা আইন ক্লাবের (LAW CLUB, NSTU) সকল কার্যক্রম…

Read More