Author: admin

জাবি প্রতিনিধিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কের স্বজনের প্রাইভেটকারে ধাক্কা দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের অন্তত ১০টি বাস আটকে রেখে ক্ষতিপূরণ দাবি করেন শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। পরে ‘ক্ষতিপূরণের আশ্বাসে’ মধ্যরাতে বাসগুলো ছেড়ে দেন তারা।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে বাস আটকাতে শুরু করেন ছাত্রদল নেতাকর্মীরা।এ ঘটনায় নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা। তিনি নৃবিজ্ঞান বিভাগের ৪০তম ব্যাচের সাবেক শিক্ষার্থী। ঘটনাস্থলে সেলিম রেজার সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।বাস আটকের বিষয়ে সেলিম রেজা বলেন,…

Read More

বাকৃবি প্রতিনিধি: ‘বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ’ (বিএসভিইআর)-এর আয়োজনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৩১তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন কাল শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। দুই দিনব্যাপী ওই সম্মেলনে বাকৃবি ছাড়াও দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় ও ছয়টি প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি মোট ৫০০-র অধিক গবেষক, ভেটেরিনারিয়ান ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। সম্মেলনে ১২টি টেকনিক্যাল সেশনে গবেষণামূলক ৯০টি মৌখিক এবং ১৬২টি পোস্টার উপস্থাপন করা হবে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জকে সামনে রেখে এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘প্রাণীর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব’। বিএসভিইআরের ৩১তম বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এসব কথা বলেন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ…

Read More

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী উজিরপুর বন্দর কমিটির সভাপতি হলেন মোঃ শামসুল হক সিকদার ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শাহাদুত জামান কমরেড। ৩০ জানুয়ারি উজিরপুর বাজারের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের ভোটে নির্বাচিত হন তারা। বাজার কমিটির সভাপতি শামসুল হক শিকদার ইতিমধ্যে কয়েকবার সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে ব্যবসায়ীরা জানান। অপরদিকে নবনির্বাচিত শাহাদুত জামান কমরেড সাবেক ছাত্রদল নেতা ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় সদস্য হিসেবে তুমুল জনপ্রিয়। শাহাদুত জামান কমরেড বলেন, আমি উজিরপুর বাজার একটি আধুনিক ও সিন্ডিকেট মুক্ত ব্যবসায়ী বান্ধব হিসেবে গড়ে তুলব। আজ থেকে এ বাজারের কোন ব্যবসায়ী হয়রানি শিকার হবে না।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। অনেকে ভারতে কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়া অনেকে আটক হয়ে কারাগারে আছেন। ফলে দলের নেতৃত্ব কিংবা কার্যক্রম কোনোটাই এখন দৃশ্যমান নয়। এদিকে ঊনপঞ্চাশ বছর আগে ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের পরও ভয়াবহ এক সংকটকালের মুখোমুখি হতে হয়েছিল দেশের সবচেয়ে প্রাচীন এই রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে। সেই সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ ২১ বছর। জুলাই এবং আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত…

Read More

বিনোদন ডেস্ক ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আলোচনা-সমালোচনার কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে গণমাধ্যম ও ভক্তদের প্রতি তার আকুতি প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে পরী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আজ কোনো এক কারণে নিজেকে নিজের মতো করে অনেকগুলো প্রশ্ন করতে ইচ্ছে করলো আমার। নিজের সাথে কথোপকথন হলো খুব। নিজেকে আক্রমণাত্মক প্রশ্ন করলাম সবগুলোই।’ এরপর তিনি উল্লেখ করেন, কেন গণমাধ্যম ও সাধারণ মানুষ তার ব্যক্তিগত জীবন নিয়ে এত মাতামাতি করেন, কেন তার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন বেশি আলোচিত হয় এবং…

Read More

রংপুর প্রতিনিধি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)! বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন এলাকার ছোট ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নামে আরএমপি কোতয়ালি থানায় এবং ডিএমপি যাত্রাবাড়ী থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ পৃথক বেশ কয়েকটি মামলা হয়েছে #

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- সমন্বয়ক আখ্যা দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের মেসে প্রবেশ করে স্থানীয় সন্ত্রাসী কর্তৃক হামলা চালিয়ে ৮জন শিক্ষার্থীকে গুরুতর আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯ টার সময় গোপালগঞ্জ শহরের নিকটস্থ পাচুরিয়া নামক এলাকায় শিক্ষার্থীদের মেসে ঢুকে হামলা চালিয়ে ৮ জনকে আহত করার ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, ১০-১৫ জন স্থানীয় সন্ত্রাসী হঠাৎ মেসে প্রবেশ করে। মেসে ঢুকে তাদেরকে সমন্বয়ক আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের একপর্যায়ে তাদেরকে পাইপ দিয়ে মারতে শুরু করে। এসময় সন্ত্রাসীরা…

Read More

চট্টগ্রামপ্রতিনিধি।  শিম আমাদের দেশে শীতকালীন একটি প্রধান সবজি। অনেকে সবজি হিসেবে শিমকে খুব পছন্দ করে। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিম উৎপাদনের দিক থেকে বেশ পরিচিত। এ অঞ্চলের উৎপাদিত শিম সরবরাহ করা হয় রাজধানী ঢাকাসহ সারাদেশে। সমভূমিতে যতদূর চোখ যায় ফুটে আছে ছুরি শিমের ফুল। কোথাও থোকা থোকা ঝুলছে সবুজ রঙের শিম। আবার কোথাও থোকা থেকে সদ্য ছিঁড়ে নেওয়া হয়েছে। কৃষকদের কেউ কেউ বাজারে বিক্রির জন্য শিম তুলছেন। আবার কেউ শিমের লতা পরিচর্যায় ব্যস্ত। এমন চিত্র দেখা গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ৪ নং মুরাদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উকিলপাড়া সমভূমিতে। ছুরি জাতের এ শিম গ্রীষ্মকালে লাগানো হয় বলে একে গ্রীষ্মকালীন শিম বলা হয়। জানা…

Read More

কাঠালিয়া (ঝালকাঠী) প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ ও ৩০ জানুয়ারী (বুধ ও বৃহস্পতিবার) দুই দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছগির হোসেন  হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: আনোয়ার আযিম। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ইউপি সদস্য মো: ফয়সাল আহম্মদ, মাহমুদ হোসেন সপন, মোসতাক আহমেদ শামীম ,সমাজসেবক মো: গোলাম সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আখতার হোসেন শানু। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ…

Read More