Author: admin

রূপগঞ্জ প্রতিনিধি: বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- রাকিব হোসেন(২৮) ও হাবিব হাসান(৩২)। তারা দুই জনই দোকান কর্মচারী। পুলিশ ও মেলার আয়োজক সূত্রে জানা গেছে, বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা মেলায় আসা ক্রেতাদের ডাকাডাকি করে নিজেদের দোকানে আনার চেষ্টা করে। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ। তর্ক-বিতর্কের ঘটনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বাণিজ্য মেলায় দোকানে ক্রেতাদের কে-কার আগে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইল বনবিভাগের আওতায় ঘাটাইল ধলাপাড়া রেঞ্জের সদর বিটের শহর গোপিনপুর মৌজায় সংরক্ষিত বনভূমিতে জবরদখলকারী রুহুল আমিন গং কর্তৃক অবৈধভাবে পাঁকাঘর নির্মাণকালে ধলাপাড়া সদর বিটের বিট কর্মকর্তা ও বনকর্মীরা বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার সময় সেখানে গিয়ে বাঁধা প্রদান করেন।এসময় স্হানীয় লোকজন মাইকিং করে বন কর্মীদের উপর হামলা করেন।হামলায় ৯ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান ধলাপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ওয়াদুদুর রহমান।আহতদের মধ্যে মুমূর্ষ অবস্থায় টাংগাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সদর বিটের বিট কর্মকর্তা আঃ কদ্দুস,আশরাফুল ইসলাম এফজি,মাসুদুল ইসলাম খান এফজি,শরীফ আহমেদ এফজি এবং ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে গালিব আল মামুদ এফজি,আবুবক্কর সিদ্দিক,জাহাঙ্গীর…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে। এক বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের এবারের নির্বাচনে ৮৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. শাহদাৎ হোসেন এবং ৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাসিমুল হাসান। এবারে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে, ‘সহ সভাপতি হয়েছেন খান শহিদুল ইসলাম, দু’টি যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফয়সাল খান এবং হাসান সিকদার। এছাড়া মো. শাহাদাৎ হোসেন রাঢ়ী (অর্থ সম্পাদক), মো. মাহেব হোসেন (ভিজিলেন্স সম্পাদক) মো. আরিফ হোসেন খান (লাইব্রেরি সম্পাদক), মো. আককাস সিকদার (ভর্তি সম্পাদক) এবং আনিসুর রহমান খান ও মাসুম হাওলাদার নির্বাহী সদস্য পদে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটি উপজেলার মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলার মগর ইউনিয়নের মেসার্স মুন ব্রিকস নামের ড্রাম চিমনির অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট ভাটাটিতে অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার,ড্রাম চিমনির ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ০৬ লংঘন করায় তিন লক্ষ টাকা জরিমানা,অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।এসময় ইট ভাটার ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং কাচা ইট বিনষ্ট করা হয়।এসময়…

Read More

পাবনা প্রতিনিধি পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশের ওসি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৪৫ মিনিটের সময় এসআই(নিঃ) সেলিম রেজা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন আতাইকুলা ইউপির ৯নং ওয়ার্ডের ধর্মগ্রাম হাজীপাড়া গ্রামের আব্দুল জব্বার এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে মোঃ আসলাম হোসেন(৫২) কে মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। ডিবি পাবনা অপর একটি টিম এসআই(নিঃ)…

Read More

দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে ‘আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহঃস্পতিবার দুপুরের দিকে দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী এলাকায় পুলিশের উপ-পরিদর্শক মোঃ নূর উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। এসময় ২১ পিস ইয়াবাসহ মোঃ হারুন(৪০) নামে এক ব্যক্তি কে আটক করে। আটককৃত যুবক একই এলাকার শফিকুল ইসলাম এর ছেলে। থানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দীঘিনালা থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, থানা পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(ক) নিয়মিত মামলা…

Read More

স্টাফ রিপোর্ট নওগাঁ : নওগাঁয় ৫০০ পিচ মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেটসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবির সদস্যরা। আজ ভোর রাতে শহরের বাঙ্গাবাড়িয়া এলাকার কলেজ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ আটককৃতরা হল, শ্রী কাজল কুমার বসাক (৪০) সাবিনা ইয়াসমিনী (২৩) শ্রী সাগর সরকার (২৫) সাজু আহমেদ (৩২) আসাদুল ইসলাম (২৫) সাখাওয়াত হোসেন (২৫) মইনুল ইসলাম (৩২)। জেলা গোয়েন্দা শাখা ডিবির পুলিশ পরিদর্শক ইমাম জাফর জানান, আটক শ্রী কাজল কুমার বসাক একজন ওষুধ ব্যবসায়ী। নওগাঁ শহরের ফুলপট্টি এলাকায় তার একটা ঔষধের দোকান রয়েছে। তিনি ঔষধ ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন যাবত এই নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টা ট্যাবলেট যুবক ছেলেদের…

Read More

চুয়াডাঙ্গা প্রতিনিধি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো আপস নেই, নির্বাচন হতেই হবে। লুটপাটের পাশাপাশি দেশকে ভেঙে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৬ শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারেক রহমান বলেন, দেশকে লুটপাটের সঙ্গে সঙ্গে ভেঙে চুরে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া ৩১ দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আগামীতে…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে। গুলির বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম জানান, গতকাল রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।গুলির শব্দে ঘুম ভাঙ্গে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা…

Read More

টেকনাফ ( কক্সবাজার) কক্সবাজার সেন্টমার্টিনে ফেব্রুয়ারি মাসে সরকারি বিধি-নিষেধ প্রত্যাহার করে পর্যটক যাতায়াত উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও দ্বীপবাসী। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১২ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিন জেটিঘাট এলাকায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও দ্বীপবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে দ্বীপবাসীর পাশাপাশি স্থানীয় হোটেল-মেটেল ও কটেজ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক, রেস্টুরেন্ট মালিক সমিতি, সার্ভিস ট্রলার মালিক সমিতি, স্পিডবোট মালিক সমিতি, ভ্যান গাড়ি মালিক-শ্রমিক সমিতি এবং বাজার ব্যবস্থাপনা ব্যবসায়ী সমিতিসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কয়েক শত লোকজন অংশগ্রহণ করেছেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা…

Read More