Author: admin

টাঙ্গাইলের ঘাটাইলে তথ্য আপার উঠান বৈঠক টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা : তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প’র (২য় পর্যায়) আওতায় টাঙ্গাইলের ঘাটাইলে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে পৌরসভার ধারিয়াল এলাকায় এ উঠান বৈঠকের আয়োজন করে ঘাটাইল উপজেলা তথ্য আপা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান,তথ্যসেবা কর্মকর্তা নূসরাত জাহান সুমি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল লতিফ, তথ্য সেবা সহকারী জোস্না খাতুন,জাকিয়া সুলতানা প্রমুখ। উঠান বৈঠকে বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, পরিবার পরিকল্পনা, ই-কমার্স, উদ্যোক্তা বিষয়ে আলোচনা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর পক্ষ থেকে অসহায় পথশিশুদের নিয়ে ২৯ ফেব্রুয়ারি পিঠা উৎসব করা হয়েছে। টাঙ্গাইল শহরের আটপুকুর পাড় এলাকার ভাসমান ছিন্নমূল ও পথশিশুদের বিনামূল্যে এ উৎসবে পিঠা খাওয়ানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন দশমিক এর প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি তাহরিমা খান প্রভা, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, কোষাধ্যক্ষ মিমি আক্তার, চিকিৎসা বিষয়ক সম্পাদক প্রিয়াসা আক্তার, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, কার্যকরী সদস্য সুইটি, সদস্য সেজুতি, সুহা, জীম, শান্তা ও নাজাহতুন। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উপদেষ্টা বিশিষ্ট…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীন নারী সমাজের ব্যানারে পর্দানশীন নারীদের তিন দাবি বাস্তবায়নে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, সাহেরা খাতুনসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করতে হবে। তারা আরও বলেন, সকল…

Read More

শহিদুল্লাহ মনসুর, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে সংহতি জানায় ‘জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলন’ ও ‘ছাত্র অধিকার পরিষদ’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর তুলেই একজন পোষ্য ভর্তির সুযোগ পাচ্ছে। অথচ দেশের কৃষক-শ্রমিকদের সন্তানরাও মেধার ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। তাই আমরা মনে করি, পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়গুলোতে বৈষম্য তৈরি করছে। বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা নামের কোনো কোটা…

Read More

মারুফ আহম্মেদ সূর্য বৃহস্পতিবার সকাল দশটায় খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রোফেসর ড.মো:রেজাউল করিম এবং বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য প্রোফেসর ড.মো: হারুনর রশীদ খান। প্রোফেসর ড. মোঃ:রেজাউল করিম বলেন,”এই স্কুলের প্রতিষ্ঠা লগ্নের সময় সাথে ছিলাম এখনো আছি।এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সবদিক থেকে উন্নতির জন্য শিক্ষকমণ্ডলিদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে।শিক্ষার মান উন্নয়নের শিক্ষকরা ব্যর্থ হলে বর্তমান শিক্ষক সেটকে প্রয়োজনে পরিবর্তন করতে হবে।এই বিশ্ববিদ্যালয় স্কুলটি শিক্ষা ডিসিপ্লিনের অন্তর্ভুক্ত।আমরা যত দ্রুত সম্ভব স্কুলটিকে শিক্ষা ডিসিপ্লিনের বিল্ডিংয়ে স্থানান্তরিত করবো।আশাকরি আমাদের এই স্কুলটি দ্রুত একটি…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পুরুষাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর ডান হাত কেটে দ্বি-খন্ডিত করেছে ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবক। এ ঘটনায় ফিরোজকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়ে পুলিশ। অভিযুক্ত ফিরোজের বাড়ী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে। তিনি রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তার স্ত্রী জাকিয়া বেগম (২৫) একই ইউনিয়নের পাশ্ববর্তী জিগাতলা গ্রামের জামিলের মেয়ে। হাত কেটে ফেলাকালে জাকিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে তার স্বামী ফিরোজকে আটকে রেখে পুলিশের কাছে সোর্পদ করে। গত দুই দিন আগে ঢাকার আশুলিয়ার গাজীরচর এলাকার সেলিম মিয়ার বাসায় এ ঘটনা ঘটে। এরপর জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া…

Read More

(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ও রহনপুর ইউনিয়নের বাসিন্দা দুজন শিক্ষার্থী সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ায় তাদেরকে ডেকে আর্থিক সহায়তা করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তার সাথে সাক্ষাৎ করে। তাদের সাক্ষাৎ এর বিষয়টি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব , গোমস্তাপুর এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল্লাহ, গোমস্তারাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, …

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁও বালিয়াডাংগী উপজেলার বামুনিয়া গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনের পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ৪ টার সময় ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার দেওয়া হয় বালিয়াডাংগী উপজেলার নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বালিয়াডাংগী থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে বামুনিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়। গার্ড…

Read More

ছবি সংগ্রহীত অনলাইন ডেস্ক ফেব্রুয়ারিতে অবরোধ ও ‘কঠোর’ হরতাল ডেকেছে আওয়ামী লীগ। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও ‘অপশাসন-নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল-অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি।

Read More

প্রতিনিধি, পানছড়ি,খাগড়াছড়ি পার্বত্যাঞ্চলের গহীন সীমান্তে এখনো বাঘ কাঁপানো শীতে কাঁপছে অনেকে। শীতের শুরু থেকেই প্রতিনিয়তই আর্ত মানবতার সেবায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩ বিজিবি লোগাং জোন। ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার দুর্গম ভারতবর্ষ কারবারী পাড়ায় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি উপস্থিত থেকে দু শতাধিক কম্বল ও ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। শীতবস্ত্র (কম্বল) বিতরণ কালে জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগে শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের কিছুটা কষ্ট লাঘব করতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমাদের এহেন…

Read More