- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খুলনায় বিএনপির কর্মশালায় দলটির নেতাকর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে, এই আস্থা যারা নষ্ট করবে, তারা ছাড় পাবে না। জনগণের বিপক্ষে কাজ করলে কী হয়, ৫ আগস্ট তার প্রমাণ। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা যেসব নেতাকর্মী নষ্ট করতে চাইবে তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে এবং এখানে আমাদের স্বার্থপর হতে হবে। অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজ এখানে এসে দাঁড়িয়েছি।…
মো: আমিনুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি মানিকগঞ্জ বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জের দৌলতপুরে বাঘুটিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জানুয়ারি) বিকেলে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। জয়নাল আবদীন মাস্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ,সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল সহ বিভিন্ন ওয়ার্ডের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়ায় চলছে ঐতিহ্যবাহী আদিবাসী মেলা। গত সোমবার (২৭ জানুয়ারি) রাতে মেলা ঘুরে দেখা গেছে, আদিবাসী নয়, এ যেন জুয়ার মেলা। আর সেই সাথে আছে অশ্লীল নৃত্যের ছড়াছড়ি। ফুলপুকুরিয়া একটি গ্রামীণ এলাকা হওয়ায় বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের বাস। সেই সুযোগে কিছু অসাধু লোক মিলে মেলার নামে চালাচ্ছে জুয়া ও অশ্লীল নৃত্যের ব্যবসা। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কতিপয় ব্যক্তিবর্গ একটি রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে অবাধে। আর এদের কাছে জিম্মি হয়ে আছে এলাকার সাধারণ মানুষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক মর্নিং পোস্টকে জানান, বছরের শুরুতে…
বাকৃবিতে ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত ২৫ ও ২৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় বাকৃবির গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এই সমাপনী অনুষ্ঠিত হয়। ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং জিটিআই যৌথভাবে এই প্রশিক্ষণ আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে সেরা প্রশিক্ষণার্থীদের পুরস্কার দেওয়া হয়। প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন, বাকৃবির ৯জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইজন,…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে টাঙ্গাইলের জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারি কমিশনার ভূমি রিফাত আনজুম পিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধিমন্ডলী উপস্থিত ছিলেন। বিকেলে জেলা প্রশাসক শরীফা হক মধুপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি উদ্বোধন করেন। আগে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক মধুপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভবন উদ্বোধন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব,…
ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা ভোরের বাংলা নিউজ ডেস্ক মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে বৈঠক শেষে বিকেল ৪টার দিকে শাহবাগে এ কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি শিক্ষা মন্ত্রণালয় মেনে নিয়েছে। এসময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ করেছে বলেও জানান মাসুদুল হক। এর আগে গত ১৯ জানুয়ারি থেকে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে শিক্ষকরা জানিয়েছিলেন, ১৫ হাজার মাদ্রাসার ৭৫ হাজার শিক্ষক বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। প্রাথমিক বিদ্যালয়ের মতো সারা দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পূর্বঘোষিত আলটিমেটাম প্রত্যাহারের পর নতুন করে আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাড়ে ছয়টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এই আলটিমেটাম ঘোষণা করেন তারা। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, চূড়ান্ত কোনো সমাধান এখনো হয়নি। আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার না করে কোনো সমাধান সম্ভব নয়। দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্বঘোষিত আলটিমেটাম সাত শিক্ষার্থীরা প্রত্যাহার করে নিয়েছে। তবে যারা আঘাত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে ২৪ ঘণ্টার আলটিমেটাম বহাল…
বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে রাজিব মন্ডল (২২) ও রাহাত রব্বানী (২৪) নামে দুইজন দালালকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে দুদক। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড একইসঙ্গে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পিরোজপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ। দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দন্ডপ্রাপ্ত রাজিব মন্ডল পিরোজপুর সদর উপজেলার উত্তর পোরগোলা গ্রামের রবিন মন্ডলের ছেলে এবং দন্ডপ্রাপ্ত রাহাত…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ, ঢাকা(প্রতিনিধি) তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে (ঢাক) আন্ত:স্কুল ও আন্ত:কলেজ গোল্ডকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪.৩০ মিনিটে সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর, মাঠে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা ক্রীড়া অফিস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রিনাত ফৌজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, (ঢাকা) এর অধ্যক্ষ জনাব মোঃ মুমিনুল হাসান।স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা জনাব সুমন কুমার মিত্র। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ষষ্ঠ আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি ডিবেটিং সংঘ। অনুষ্ঠানের শুরুতে সিনিয়র এবং নবীন ক্যাটাগরিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সিনিয়র ক্যাটাগরিতে কৃষি অনুষদ ও পশুপালন অনুষদ এবং নবীন ক্যাটাগরিতে ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদ ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। উভয় ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশুপালন অনুষদ। এর আগে ১৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতি অনুষদ থেকে দুইটি করে মোট ১৪টি দল সিনিয়র ও নবীন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি…