- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দাবি পূরণে অর্থ বিভাগের সঙ্গে আলোচনা চলছে। দাবি থাকতে পারে কিন্তু ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন দুঃখজনক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। ফাওজুল কবির খান বলেন, এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের হাতে কিছু নেই, যা করার অর্থ মন্ত্রণালয়কে করতে হবে। আলোচনা চলছে, সমাধান হবে। এ সময় রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী, সোমবার (২৭ জানুয়ারি) ১২টার পর থেকে সারা দেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতে বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।…
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাছরিন একই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। লাশটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বড়চাচা আজিবার রহমান জানান, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তাই তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় বাবা তার সাথে রাগারাগি করেছিল। সেই অভিমানে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছে নাছরিন। তিনি আরও বলেন, কোনো অভিযোগ না থাকলেও মরদেহটি…
মোঃ মহাসিন, সাতক্ষীরা, প্রতিনিধি সাতক্ষীরা কালীগঞ্জে পৃথক দু,টি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২ জন। প্রথম ঘটনায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ভাটা শ্রমিক আকবর আলী (২৪) সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১০ টার দিকে মোটর সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক আকবর আলী মারা যায় । অপর আরেকটি পৃথক ঘটনায় বেলা ১১ টার দিকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কালিকাপুর গ্রামের গফফার ঢালীর পুত্র আব্দুর রহমান ওরফে আসমত ঢ়ালী (৩০) তার স্ত্রী শিরীনা খাতুনকে (২২) নিয়ে কালিগঞ্জ আসার পথে একতা কৃষি উন্নয়ন সমবায় সমিতির অফিসের কাছে পৌঁছানো মাত্র বিপরীত দিক থেকে একটি ইঞ্জিন চালিত মোটর ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দু,জন রক্তাক্ত জখম হয়। ওই সময় স্থানীয়রা ট্রলি চালক আনিসুর রহমানকে উত্তেজিত জনতা আটকে রাখে। পরে আহত দু,জনকে অ্যাম্বুলেন্স যোগে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করে। ওই সময় বালু ভর্তি ট্রাক চালককে বিক্ষিপ্ত জনতা পুলিশে সোপর্দ করে।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে কোরআন মাজিদ অবমাননার দায়ে এক যুবককে আটক করেছে মির্জাপুর থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাকে উপজেলার ভাতগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত তাইজুল ইসলাম উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকার বানেজ মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানা যায়,গত কয়েকদিন আগে মির্জাপুর উপজেলার দুল্যা বেগম মধ্যপাড়া এলাকার তাইজুল ইসলাম (২৫) তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে কোরআন শরিফের উপর বসে একটি ছবি পোস্ট করে ও তার ০১৭৬৮-০৭০৮১৪ নাম্বারে ইমু আইডির স্টোরিতে দেন তিনি। পরে স্থানীয়রা তাকে আটক করে রাখে। এরপর পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে আটক করে মির্জাপুর থানায় নিয়ে আসি। আজ বিকালে তাকে টাঙ্গাইল…
বিশেষ প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়নই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী বলেছেন, শিক্ষার্থীদের জন্য গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপসহ বোর্ডেরসব কাজ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, এডহক কমিটি নিয়ে আর কিছু বলার কি আছে ? এডহক কমিটি ছয় মাসের। এ জেলা থেকে সবচেয়ে বেশী এডহক কমিটি গেছে। বোর্ডে আমরা অক্লান্ত পরিশ্রম করছি। ছাত্র-শিক্ষকদের জন্য তাঁর কার্যালয় উন্মুক্ত থাকবে। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়াতনে বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। বরিশাল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষা…
কয়রা( খুলনা) প্রতিনিধ :ফরহাদ হোসাইন সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলি সহ তিন বনদস্যকে আটক করে কোস্টগার্ডের হাতে হস্তান্তর করেছে বনদস্যদের হাতে অপহরণ হওয়া সাত জেলে সোমবার ২৭ জানুয়ারি সকালে তাদের সুন্দরবনের দুবলাস চরের পোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় এর আগে রোববার দিবাগত রাত ১ টার দিকে প্রচন্ড প্রতিরোধের বনদস্যদের আটক করতে সক্ষম হন জেলেরা। তার আগে সন্ধ্যা সাতটার দিকে ওই সাত জেলে কে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যরা। আটো দস্যুরা হলেন সাতক্ষীরা শ্যামনগর মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর তারা সবাই বনদস্য মজনুর সহযোগী বলে জানা যায়। সাতক্ষীরা আশাশুনে…
ঘাটাইলে গুড়িয়ে দেয়া হলো অবৈধ সীসা কারখানা টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইলের পূর্বাঞ্চলে কামালপুর নামক স্থানে রিজার্ভ ফরেস্টের ভিতর অবৈধ ভাবে গড়ে উঠা পাশাপাশি দুইটি সীসা কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের টাস্ক ফোর্স সোমবার যৌথভাবে দুপুর আড়াইটায় এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ অভিযানের নেতৃত্বদেন। এ সময় উপস্থিত ছিলেন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোছাঃ শারমিন ইসলাম। সাগরদিঘী বিট অফিসার মনিরুল ইসলাম আনছারী,ধলাপাড়া সদর বিট অফিসার আব্দুল কদ্দুছ সহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। জানা যায় স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে এই সীসা কারখানা পরিচালনা করে আসছেন। স্থানীয়রা বলেন…
নিজস্ব প্রতিবেদক রেলের আহ্বান প্রত্যাখ্যান করে কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে রাত ১২টা পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। বন্ধ রাখা হয় সারাদেশের ট্রেন চলাচল। সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে অবসর ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় অবশেষে এ কর্মবিরতিতে গেলেন রানিং স্টাফরা। রানিং স্টাফের মধ্যে আছেন— ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান। তিনি…
দীঘিনালা (খাগড়াছড়ি প্রতিনিধি) সময়ের সাথে সময়ে হাতে এসেছি আমরা নতুন দূত, অপরিচ্ছন্ন মানসিকতা এবার হবে দূর।”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন৷ তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে বিডি_ক্লিন_খাগড়াছড়ি টিমের তারুণ্যরা এবার ছুটে গিয়েছিলো বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন খাগড়াছড়ি জেলার দীঘিনালা টিম পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে তুলে ধরবে দেশের মানচিত্রে, পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে। এরই ধারাবাহিকতায় বিডি ক্লিন দীঘিনালা টিম এর ইভেন্ট হিসেবে পরিচ্ছন্ন হল বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং তার আশপাশ। এতে উপস্থিত…
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:: চব্বিশের গণঅভ্যুত্থানের প্রচ্ছদে মোড়ানো বর্ধ্বিত কলেবর আসছে মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা। এবারের বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের গদ্য পদ্যের বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে নাগরী স্টলে। কাগজটির সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী লেখক, গবেষক ও সাংবাদিক। সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন…