Author: admin

পঞ্চগড় প্রতিনিধি আজ ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়েছে। ‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি’এই প্রতিপাদ্য বিষয়ে দেশের একমাত্র চতুর্দেশীয় ( বাংলাদেশ, নেপাল,ভারত ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) বাংলাবান্ধা স্থলবন্দরের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে…

Read More

মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি কারাবন্দিদের খবর জানতে স্বজনদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে সরকার। রবিবার (২৬ জানুয়ারি) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।এ সময় তিনি বলেন, ‘‘হটলাইন নম্বরটি হলো ০৯৬১২০২১৬৯০। এই নম্বরে কল দিয়ে স্বজনেরা বন্দিদের খবর জানতে পারবেন। নম্বরটি সবসময় খোলা থাকবে।’’ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘‘সারাদেশের ৬৮টি কারাগারের বন্দিদের তথ্য মিলবে এই নম্বরে কল দিলে। এটি ব্যবহার করে বন্দির অবস্থান, হাজিরার তারিখ, সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে অভিযোগ কিংবা পরামর্শ দেওয়া যাবে।’’ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মুখে…

Read More

সংবাদ সম্মেলনে সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের মধ্যে দীর্ঘ প্রায় চার ঘণ্টার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এ ঘটনার পর রাত ৩টার দিকে ঢাকা কলেজের সামনে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।…

Read More

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাফসহ দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে ফয়সাল, বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুলা এলাকার আলম মিয়ার ছেলে সোহান মিয়া। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় একদল ভুয়া ডিবি পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফয়সাল, সোহান মিয়া…

Read More

জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই লক্ষ্যে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুচারুরূপে আয়োজন ও অনুষ্ঠানের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘পরিবেশ পরিষদ’। বিশ্ববিদ্যালয়ের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা, ২৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। তবে ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণ বিধি প্রণয়নের কথা থাকলেও তা হয়নি। এছাড়া আগামি ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা বলা হয়েছে। জাকসু নির্বাচন সুষ্ঠু ও সুচারুরূপে আয়োজন ও অনুষ্ঠানের লক্ষ্যে গঠন করা হয়েছে ‘পরিবেশ পরিষদ’। ইতোমধ্যে পরিবেশ পরিষদ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত ভিসা কম দেওয়ায় চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প দেশ হতে পারে চীন। রোববার (২৬ জানুয়ারি) চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। মো. তৌহিদ হোসেন বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এ জন্য ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে চীনকে। এতদিন চিকিৎসার জন্য বাংলাদেশিদের সহজ গন্তব্য ছিল ভারত। তবে গত বছরের ৫ আগস্টের পর ভারতের পক্ষ থেকে তাদের দেশে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভারত…

Read More

পঞ্চগড় প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বাধ্যতামূলক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জানুয়ারি) রাতে পঞ্চগড় স্টেডিয়ামে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘কনসার্ট ফর ইয়ুথ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সমন্বয়ককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন সারজিস আলম। তিনি বলেন, যখনি আমাদের সুযোগ হয়েছে তখনি সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিতিয়ে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর শাহবাগে লড়াই করেছি। আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই জুলাইয়ের দিনগুলোতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুখের সামনে না করে দিয়ে আলাদা…

Read More

বিনোদন ডেস্ক বহুল বিতর্কিত – সমালোচিত ও নিন্দিত চিত্রনায়িকা পরীমণি’র বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না থাকায় পরিমণি’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ ২৬ জানুয়ারি (রোববার) এই আদেশ দেন। গণমাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেছেন পরীমণি’র আইনজীবী নীলাঞ্জনা রিফাত। জানা গেছে, একই মামলায় এই নায়িকার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছেন আদালত। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, নাসির উদ্দিন মাহমুদের…

Read More

নিজস্ব প্রতিবেদক পাঁচ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়ক অবরোধ করেন। কিছুক্ষণ পর তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এরপর আন্দোলনের অংশ হিসেবে টেকনিক্যাল মোড়েও সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোড, টেকনিক্যাল মোড় ও আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। জানা যায়, ২১ দিন আগে সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবিতে জমা দেওয়া স্মারকলিপির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের…

Read More

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে সেন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর ধরে শ্রমিকদের টাকা লোটপাট করে আসছেন শক্তিশালী সেন্ডিকেট চক্র। যারা বিভিন্ন অজুহাতের বাহানা দিয়ে প্রতি দিন শ্রমিকদের বেতনের থেকে টাকা কর্তন করে হাতিয়া নেই বলে দাবি করেছেন । যার কারণে শ্রমিকেরা দিন – রাত পরিশ্রম করলেও দিন শেষে টাকার ভাগ বসান বন্দের মাঝি চক্রের সেন্ডিকেটরা । এতে করে প্রকৃত শ্রমিকেরা তাদের মজুরি না পেলেও লাভবান হয় সেন্ডিকেট চক্রটি। রবিবার (২৬ জানুয়ারি) সকালে টেকনাফ স্থল বন্দরের সামনে কর্মরত বন্দর শ্রমিকেরা মানববন্ধনের আয়োজন করে এ দাবি করেন। এ সময় প্রতিবাদী সাধারণ শ্রমিকেরা বলেন, আমরা সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম…

Read More