Author: admin

স্টাফ রিপোর্টার নওগাঁ। নির্বাচনে বৈষম্য দূর করতে হলে সংখ্যানুপাতিক নির্বাচনের বিকল্প নেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম বলেন গত ৫ই আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষ নতুন একটি বাংলাদেশ দেখেছে। তবে মানুষের মনের মত দেশ গঠন সম্ভব হয়নি। দেশকে তৃণমুলে গঠন করতে হলে নির্বাচন প্রয়োজন। নির্বাচনে বৈষম্য দূর করতে হলে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন এবং , পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন নাগরিকদের কাছে মুখ্য বিষয় নয়। নাগরিকরা এই বাহিনীগুলোর চরিত্রে পরিবর্তন চায়। জান-মালের নিরাপত্তা নিশ্চিতের নিশ্চয়তা চায়। ঘুষ বাণিজ্য, দুর্নীতি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সরকার দলীয় লাঠিয়াল বাহিনী…

Read More

টেকনাফ(কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি তল্লাশি চালিয়ে দুইটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটককৃত হলেন, উখিয়া উপজেলা কুতুপালং ৭ নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দার রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই দ্বীন মোহাম্মদের ছেলে মোঃ শরিফ (১৮), ফকির আহম্মদের ছেলে মোঃ হাসিম (২০)। টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, গতকাল বিকালে গোপন সংবাদে জানতে পারি টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজিতে অবৈধ অস্ত্র রয়েছে‌। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারী ও তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়।…

Read More

আন্তর্জাতিক ডেস্ক জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) জানিয়েছে, গাজার নেটজারিম করিডোর চেকপয়েন্টে হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছেন, যারা নিজ বাড়িতে ফিরতে বা স্বজনদের সঙ্গে পুনরায় মিলিত হতে চান। নেটজারিম করিডোর গাজার উত্তর ও দক্ষিণ অংশের সংযোগকারী প্রধান চেকপয়েন্ট। ইসরাইলি বাহিনী এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে এবং এটি ব্যবহার করেই ইসরাইল উত্তর ও দক্ষিণ গাজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। সামাজিকমাধ্যম এক্সে (পূর্ববর্তী টুইটার) দেওয়া এক পোস্টে ওসিএইচএ জানায়, ত্রাণ সংস্থা ও স্থানীয় দাতব্য সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করছে। তবে বিশাল সংখ্যক মানুষের জন্য তা পর্যাপ্ত নয়। শনিবার থেকে ফিলিস্তিনিরা গাজার উত্তর অংশ ও বাকি অংশের…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক পবিত্র শবেমেরাজ আজ সোমবার। ২৬ রজব রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। তাই রাতটি মুসলমানদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। ইসলামি শরিয়তের পরিভাষায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফরকে ‘ইসরা’ এবং মসজিদুল আকসা থেকে সাত আসমান পেরিয়ে আরশে আজিম সফরকে ‘মেরাজ’ বলা হয়। মহানবী (সা.) নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে আল্লাহর সান্নিধ্যে মিরাজ গমন করেন। ৬২০ খ্রিস্টাব্দ হজরত মুহাম্মদ (সা.)-এর দুই প্রিয় ব্যক্তি স্ত্রী খাদিজা (রা.) এবং চাচা আবু তালেবকে হারিয়েছেন। তা ছাড়া ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ গেলে সেখান থেকেও আশাহত হয়ে ফেরেন। এরপর মহান আল্লাহ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সোমবারের (২৭ জানুয়ারি) স্নাতক ২য় বর্ষে সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানানো হয়। এর আগে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবারের (২৭ জানুয়ারি) সব পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে।

Read More

ফরিদপুরে চোখ উপরিয়ে ব্যবসায়ীকে পি*টিয়ে হ*ত্যা স্টাফ রিপোর্টার: মোহাম্মদ আব্দুন নুর রানা ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছগ্রামে মিরান খান (৩৮) নামের এক ব্যবসায়ীকে চোখ উপরে ফেলে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে পদ্মা নদীর চরে ডাঙ্গীগ্রামের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। মিরান খান আলিয়াবাদ ইউনিয়নের পূর্ব সাদীপুর সেতুর পাশের জালাল খানের ছেলে। মিরান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি পদ্মার চরের বালু, মাছ ও ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত ছিলেন। মিরান বিবাহিত ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। এছাড়া, তার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা। স্থানীয়দের অভিযোগ, মিরান ডাকাতি ও…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি দীর্ঘ ১২ বছর বেদখলে থাকা জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন মোঃ ইউসুফ আলী । ঢোল পিটিয়ে ও লাল কাপড় টানিয়ে তার জমি বুঝিয়ে দিয়েছেন আদালতের লোকজন। জীবনের শেষ সময়ে জমি ফিরে পেয়ে সরকার ও আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। আজ শনিবার (২৫ শে জানুয়ারি ) সকাল ১১ ঘটিকায় বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের লালাপুর সুকানি বস্তি গ্রামের মোঃ ইউসুফ আলী আদালতের নির্দেশে দলিলি ও ওয়ারিশ জমি ফেরত পান। জমি ফেরত পাওয়া প্রসঙ্গে মোঃ ইউসুফ আলী বলেন – আমরা ওয়ারিশ সূত্রে মায়ের সম্পত্তি চাইতে গেলে নানারকম অসভোনীয় আচরণ করেন । পরবর্তীতে জমি সুরহার জন্য…

Read More

দিনাজপুর প্রতিনিধি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সকল ধর্মের লোকজনের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সাম্যের দেশ গড়তে চায়; যেখানে সকল ধর্মাবলম্বীর লোকজন আতঙ্কে থাকবে না। তারা এদেশে বসবাস করবে মর্যাদার সাথে। কেউ তাদের জানমাল এবং ইজ্জতে হাত দিবে না। সেইসাথে তিনি সাম্যের বাংলাদেশ গড়ার বাণী ঘরে ঘরে পৌঁছাতে জামায়াতের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ২৫ জানুয়ারি শনিবার দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। জেলা সেক্রেটারি ড. এনামুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে…

Read More

ঝালকাঠি প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. দেশের প্রথম সারির জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলায় অনলাইন মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দ্যা ডেইলি ক্যাম্পাসের ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. নাঈম হাসান ঈমন। শনিবার (২৫ জানুয়ারী) ঢাকায় এনটির কার্যালয়ে দিনব্যাপী কর্মশালা শেষে চ্যানেলটির বর্তমান চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু নিয়োগপত্র তুলে দেন মো. নাঈম হাসান ঈমনের হাতে। মো. নাঈম হাসান ঈমন বলেন, দীর্ঘ ৫ বছরের বেশি ঝালকাঠি জেলায় সৎ ও ন্যায়ের পক্ষে সুনামের সঙ্গে কাজ করে আসছি। আমি আশা রাখি এনটিভি কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করে যে দায়িত্ব দিয়েছেন সেটা জেনো…

Read More

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় নবীন সদস্যদের চাবির রিং ও কলম প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। আলোচনা সভার পরে বেলা ১টায় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।এছাড়া প্রশিক্ষণ কর্মশালায়ে সেরা প্রতিবেদক দুজন ও একজনকে সেরা সংগঠক হিসেবে নির্বাচিত করে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব এর সাংবাদিকবৃন্দ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।…

Read More