- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
আন্তর্জাতিক ডেস্ক যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে সোমবার (২৭ জানুয়ারি) ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি।গাজায় জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা।’ ইসরাইলি বাহিনীর দীর্ঘ ১৫ মাসের ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই। কিন্তু তারপরও প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র…
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়নগঞ্জের রূপগঞ্জে শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের উদ্যোগ শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ শীত বস্ত্র বিতরণ করা হয়। শহীদ ফারহান ফাইয়াজ ফাউন্ডেশনের সভাপতি শহিদুল ইসলাম ভুঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন,রূপালী ব্যাংকের বরপা শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম, শহীদ ফারনা ফাইয়াজ পরিবারের সদস্য শফিকুল ইসলাম আপেল, খোকন ভূইয়া,নূরজ্জামান ভূইয়া,ফাইজুদ্দিন খান, সেলিম ভূইয়া, মহিউদ্দিন ভূইয়া, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি ফাহিম ব্যাপারি, ইশতিয়াক ভূইয়াসহ অনেকে।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দুর্বল ব্যাংকে জমা রাখা অর্থ গ্রাহকদের ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, জমাকৃত অর্থ আপনারা ফেরত পাবেন তবে এ জন্য কিছুটা সময় দিতে হবে। এই অর্থ ধাপে ধাপে ফেরত দেওয়া হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ক্ষুদ্রঋণ পরিস্থিতি নিয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফজলুল কাদের। এ সময় উপস্থিত এক এনজিও প্রতিনিধির প্রশ্নের জবাবে…
স্টাফ রিপোর্টার নওগাঁ : জাতীয় পরিচয় পত্রের ক্ষেত্রে চেহারার সাথে ছবি মিলিয়ে পরিচয় যাচাই না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দানশীল নারী সমাজ নামে একটি সংগঠন। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে পর্দাশীল নারীদের প্রতিনিধিরা বলেন, গত ১৬ বছর যাবত অসংখ্য পর্দানশীল নারীর জাতীয় পরিচয় পত্র আটকে রাখা হয়েছে। শিক্ষা ক্ষেত্র করা হয়েছে বঞ্চিত । পরিচয় যাচাইয়ে জোর করে বেগানা পুরুষের সামনে পর্দাশীল নারীদের চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে । চেহারার বদলে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের জোর দাবি জানান। পর্দাশীল নারীদের প্রতিনিধি মানববন্ধনে ৩টি…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের সখিপুরের হতেয়া বাজারের প্রবীণ ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী(৭০)-এর উপর রোববার রাত আনুমানিক ৯টা সময় অজ্ঞাত কেউ অতর্কিত হামলা করেন।মনসুর আলীর বাড়ি উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামে।মনসুর আলী জানান,আমি প্রায় ৩৫ বছর যাবৎ হতেয়া বাজারে ব্যবসা করি।প্রতিদিনের ন্যায় গতকালও দোকান বন্ধ করে আমি বাইসাইকেল যোগে বাড়িতে ফিরছিলাম।তিনি বলেন,তখন রাত আনুমানিক ৯টা বাজে। বাজার থেকে প্রায় ১কি.মি.আসার পর অন্ধকারে উপর থেকে অজ্ঞাত কেউ আমার উপরে লাফিয়ে পড়ে খালি বস্তা দিয়ে আমার মাথা ও মুখ ঢেকে আমাকে এলোপাথাড়ি মারতে থাকে।পরে আমার ডাক-চিৎকারে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারী আমার সাথে থাকা একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: হাইকোর্টের নির্দেশনা অনুযায়ি নির্বাচন না করায় মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন-২০২৫-এর ফলাফল গ্রহণ করেনি শ্রম অধিদপ্তর। একই সাথে সংগঠনের অনুমোদিত গঠনতন্ত্রের ২৪(ঞ) নং ধারা মোতাবেক নির্বাচনে ইউনিয়নের ফান্ড থেকে খরচ করা অর্থ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শ্রম অধিদপ্তরের কুষ্টিয়া আঞ্চলিক অফিসের উপ-পরিচালক জহিরুল হোসেন স্বাক্ষরিত এক পত্রে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিরন্ময় বিশ্বাস বরাবর ওই আদেশটি দেওয়া হয়েছে। শ্রম অধিদপ্তরের আদেশের ওই কপিটি ঝিনাইদহ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মোচিকের ব্যবস্থাপনা পরিচালক ও চিনিকল শ্রমিক ইউনিয়ন বরাবর অনুলিপি দেওয়া হয়েছে।পত্রের স্বারক নম্বর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার পৌরসভার ৪নং ওয়ার্ড গোবিন্দপুরের মালিকানাধীন বসতবাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর জবরদখল ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন। এব্যাপারে মোছাঃ জমিলা বেগম অভিযোগকারী হয়ে মোঃ আব্দুর হামিদ, মোছাঃ আছমা খাতুন, সবুজ মিয়া, আব্দুল লতিফ, মজনু মিয়া বাবু, তুহিন মিয়া, মাজু মিয়া, রাবেয়া বেগম, আর্জিনা বেগম, ওয়ালিদ শাকিব, রাব্বী মিয়াসহ আরও অজ্ঞাত ৫/৬জন এদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জানা যায়, উপরোক্ত ব্যক্তিদের সাথে দীর্ঘ দিন থেকে বসত বাড়ির পূর্ব দিকে সীমানা প্রাচীর নিয়ে শত্রুতা চলে আসছে। ঐ শত্রুতার জের ধরে গত ৫ জানুয়ারী/২০২৫ইং তারিখে সকল ব্যক্তিগণ সন্ত্রাসী অভিনব কায়দায় হাতে দা,…
ইবি সংবাদদাতা:শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দাওয়াহ সোসাইটি। সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে এটির আয়োজন করে সংগঠনটি। এসময় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীকে অর্থসহ কুরআন উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড.…
পিরোজপুর প্রতিনিধি:- পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আসলাম মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। কম্বল বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর অসহায়, গরিব মানুষের হক মেরে খেয়েছে। তাদের আর এ দেশের মাটিতে স্থান দেওয়া হবে না। বিএনপি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।…
জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি হাটহাজারীস্থ চৌধুরীহাটের পশ্চিমে (চসিক, ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড) হযরত শাহজালাল বোখারী রহ. বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প ও মাদ্রাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের অংশগ্রহণ করে। ফাউন্ডেশন এর কর্ণধার লায়ন ডাক্তার হাফিজুর রহমান এতে বক্তৃতা করছেন। এছাড়া তাঁর নেতৃত্বে পরিচালিত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৫শতাধিক মানুষ খৎনা, নাক ও কর্নছেদন, ডায়াবেটিস, প্রেসার ও মেডিসিন সেবা গ্রহণ করেন।