- উজিরপুরে সাবেক ছাত্রদল নেতা লিখনের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক
- কোটচাঁদপুরে পতিতাবৃত্তির অভিযোগে চার নারীসহ আটক ৫
- বিদ্যুৎ সাশ্রয়ে অনন্য দৃষ্টান্ত: যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্প এখন অনুপ্রেরণা
- টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ
- প্রতারণার মামলায় কর পরিদর্শক কবির হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
Author: admin
জাবি প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আসন্ন ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন একদল শিক্ষার্থী। রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মইনুল রাহাত বলেন, যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলো থেকে আমাদের জুলাই আন্দোলন শুরু হয়েছিল, সেখানে যদি অযৌক্তিক বৈষম্যমূলক কোটা এখনো বলবৎ থাকে, সেটাকে সাধারণ শিক্ষার্থীরা কখনই মেনে নেবে না। আমরা মনে করি, পোষ্যকোটা আমাদের জুলাই আন্দোলনের স্পিরিটের সম্পূর্ণ পরিপন্থী। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই পোষ্যকোটা বাতিল করতে হবে। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী শামিম আফজাল বলেন, দেশের ১৮…
ঝালকাঠি প্রতিনিধিঃঝালকাঠির নলছিটি প্যালেষ্টাইন এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমেদ খান (অতিরিক্ত সচিব)। রোববার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় তিনি কলেজ কার্যালয়ে এসে বিভিন্ন বিষয় পরিদর্শন করেন। এসময় তিনি অধ্যায়নরত শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। সব শেষে তিনি কলেজ পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় কারিগরি অধিদপ্তরের প্রশাসনিক পরিচালক প্রকৌশলি মোঃ জয়নাল আবেদীন, বরিশাল টিএসসির অধ্যক্ষ আবদুল জব্বার, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আঃ বাতেন, কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি খাগড়াছড়ির দীঘিনালায় যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ব্রাঞ্চের আয়োজনে তিন দিনব্যাপী বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ (জানুয়ারি) দীঘিনালা উপজেলা অডিটোরিয়ামে এ সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়। প্রশিক্ষণটি শুরু হয় ২৪ জানুয়ারি এবং শেষ হয় ২৬ জানুয়ারি। তিন দিনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ি ব্রাঞ্চের দুইজন সিনিয়র প্রশিক্ষক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সোহরাব হোসেন, সুমন চন্দ্রনাথ প্রবীর এবং বিশিষ্ট সাংবাদিক আখতার হোসেন ও সোহানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট…
বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জানুয়ারী রবিবার সকাল ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠান টি বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভ শুরু হয়। এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শেখ আবু ফয়সল মোঃ মুরাদ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামসুর রহমান…
“নীল ফানুশ”কাব্যগ্রন্থে জীবনের পূর্ণতা আর অপূর্ণতার ভাঙা গড়া, বিষণ্নতা ও স্মৃতির গহন অনুভূতি ভেসে উঠেছে প্রতিটি কবিতার পঙক্তিতে। হারানোর যন্ত্রণা আর হৃদয়ের নীরব কান্না এখানে ফানুশ হয়ে নীল আকাশে ভেসে বেড়ায়। এটি কেবল একটি কাব্যগ্রন্থ নয়, জীবনের জটিলতা আর অনুভূতির গভীর প্রতিচ্ছবি—যা পাঠককে জীবনের মর্মস্পর্শী বাস্তবতার সঙ্গে নতুন ভাবে পরিচিত করাবে।”নীল ফানুশ”আপনাকে নিয়ে যাবে আত্মার এক অনন্য যাত্রায়, যেখানে নীরবতাই ভাষা এবং অনুভূতিই আশ্রয়। “নীল ফানুশ” এর দ্বারা আপনি নিজের ভেতর হারানো অনুভূতিগুলোকে নতুন করে আবিষ্কার করবেন। নীল ফানুস কাব্যগ্রন্থের লেখক মোঃ ফয়সাল হাওলাদার বলেন, এটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ আমার প্রথম কাব্যগ্রন্থ “মেঘ আরশী” যা প্রকাশ হয় ২০২৪ এর বই…
টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা সূত্রধর পাড়া এলাকায় জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালার বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর হামলার ও বাসায় ঢুকে নির্যাতনের অভিযোগ উঠেছে । হামলার ঘটনায় রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিশ্বাস বেতকা শ্রী শ্রী কালী মন্দিরের সামনে মানববন্ধন করে তারা। এসময় তারা বলেন,আমরা আজকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিলো কিন্তু পুলিশের বাঁধার মুখে আমরা কলোনীর ভিতরে মন্দিরের সামনে মানববন্ধন করলাম। আমাদের উপর প্রতিনিয়ত মালা বাহিনী হামলা ও অত্যাচার করে চলেছে । গতকাল দুপুরে প্রণয় চন্দ্র নামে এক কিশোরকে বাড়িতে এসে হামলা করে মালা গংরা এসময় তারা আমার প্রতিবেশীদের বাড়িতে প্রবেশ করে ভাংচুর…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : নিচু জমি কেনা মাটিতে ভরাট করে সেখানে ইটের গাঁথুনি দিয়ে তৈরি করেছেন দোকান ঘর। এ দোকানটি তার জীবন জীবিকার একমাত্র উৎস। কিন্তু তার এই দোকানের মূল ভিতের দুপাশ থেকে এক্সেভেটর মেশিন(ভেকু) দিয়ে মাটি কেটে দেওয়া হয়েছে দোকানের সামনে দিয়ে যাওয়া রাস্তায়। ফলে যে কোনো সময় তার দোকানটি ধ্বসে পড়তে পারে বলে তিনি আশঙ্কা করেন। রাস্তাটি নির্মাণকারী কর্তৃপক্ষকে বারবার নিষেধ করলেও তা তারা মোটেও আমলে নেইনি। এভাবেই ঠিকাদার দ্বারা ক্ষতির সম্মুখীন হওয়ার কথা আক্ষেপের সাথে বলছিলেন উপজেলা ঈশ্বেরবা গ্রামের রুস্তম আলীর ছেলে সহোরাব হোসেন। একই গল্প ওই গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের স্ত্রী আলিয়া বেগমেরও।…
টেকনাফ (কক্সবাজার)। টেকনাফে উপজেলার সাবরাং ইউপির ৪নং ওয়ার্ড মগপাড়া গ্রাম হতে ৫’টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভির করেন। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসত বাড়ি হতে ৫’টি মেছো বাঘের শাবক বসে থাকতে দেখতে পায়। পরে বাড়ির মালিক বন কর্মী (উপকূলীয় বন বিভাগ) কে ঘটনাটি জানানো হয়। বনকর্মীরা উক্ত ঘটনার বিষয়টি নিশ্চিত হয়ে উর্ধতন কর্মকর্তাদেরকে অনবগত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের শাবক গুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন। এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, “বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন।…
গাইবান্ধা সাঘাটায় মা ও শিশু মৃ*ত্যু*র ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় ভুল সিজারিয়ান অপারেশনে প্রসূতি শিরিন আক্তার (২৬) এবং তার নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত বোনারপাড়া ডিজিটাল হাসপাতাল কর্তৃপক্ষের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। রোববার সাঘাটা উপজেলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তারা অভিযোগ করেন, অপারেশনের সময় পর্যাপ্ত সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক ছাড়াই সিজার করানোর ফলে এই দুর্ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সংগঠক আবরার হোসাইন মুরাদ বলেন, হাসপাতালের নামে এভাবে কসাইখানা খুলে মায়ের গর্ভে সন্তান এবং মায়ের জীবন কেড়ে নেওয়া মেনে নেওয়া যায় না। শিক্ষার্থী রওনক জাহান রিমু বলেন, চিকিৎসার নামে…
কুবিতে অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে “অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট” বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। এতে তিন সেশনের ৩০ জন শিক্ষার্থীদের প্রত্যেকে পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। রবিবার (২৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে আইন বিভাগের সহকারী অধ্যাপক সায়দা তালুকদার রাহীর সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এই বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের…