Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ঘাটাইল প্রেস ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার দুপুরে ঘাটাইল প্রেস ক্লাব কার্যালয়ের উপর তলায় ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি খান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান সংবাদদাতা সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ফারুক হোসেন ধলা, সাংবাদিকতার বিভিন্ন কলা কৌশল ও সমাজ রাষ্ট্র উন্নয়নে ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক এস এম শামীম আল মামুন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান তালুকদার, সংগঠক আব্দুল হালিম লেবু,…

Read More

কোটালীপাড়া প্রতিনিধি “তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলাব্যাপী ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা ব্যাপী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিযোগীতার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। ফাইনাল প্রতিযোগীতায় খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে কোটালীপাড়া উপজেলা একাদশ (৫-৪) গোলের ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা। পুরস্কার বিতরন শেষে…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বাঘুটিয়া মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন । শুক্রবার (২৪ জানুয়ারী) জুমার নামাজ শেষে এ চেক বিতরন করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান । সে সময় বাঘুটিয়া মসজিদ কমিটির সাধারন সম্পাদক বসির উদ্দিন ও মসজিদটির ইমাম ও মুসল্লিদের সামনে চেক গ্রহন করেন । চেক গ্রহন করে বাঘুটিয়া মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুল কাদের জানান , মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক গ্রহন করে আমরা আনন্দিত । এ টাকা মসজিদ উন্নয়নে ব্যয় করা হবে । চেক বিতরন শেষে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান বলেন…

Read More

টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের নাফ নদীর মোহনা দিয়ে পাচারকালে নিত্যপণ্য বহনকারী একটি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ ট্রলার জব্দ করা হয়। এ অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধের সৈকত পয়েন্ট সাগর দিয়ে মিয়ানমারে নিত্যপণ্যসহ বিভিন্ন ধরণের মালামাল পাচারের খবর পায় কোস্টগার্ড। এর পর অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তা থামার নির্দেশ দেয়। কিন্তু পাচারকারীরা মালামালসহ ট্রলারটি সাগরের গোলারচর পয়েন্টে…

Read More

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের বিশিষ্ট পরিবহন ও ভুষিমাল ব্যবসায়ী নিত্য নন্দন শাহের মৃত্যুতে তার পরিবারের কাছে চেক হস্তান্তর করেছে কালীগঞ্জ মোটর মালিক সমিতি । শনিবার (২৫ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ১ লক্ষ টাকার চেক নিত্য নন্দন শাহের পরিবারের কাছে প্রদান করেন মোটর মালিক সমিতি । চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন , সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপন , সহ সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম সরোয়ার পটু , সহ সাধারন সম্পাদক শিপলু জামান , কোষাধক্ষ্য সুজাউদ্দৌলা , সড়ক সম্পাদক সেলিমুজ্জামান বল্টু , সড়ক সম্পাদক (বাস) মিজানুর রহমান , নির্বাহি সম্পাদক…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দশ বছরেও গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো আশার বাণী। নির্যাতনের শিকার আদিবাসী সাঁওতালরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। উপরন্ত নতুন করে সাঁওতালদের বাড়িতে আক্রমণ করছে ভূমিদস্যুরা। সাঁওতাল পল্লীতে সশস্ত্র হামলা, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার মামলায় আসামি সাবেক এমপি অধ্যড়্গ আবুল কালাম আজাদকে গ্রেফতার ও সম্প্রতি ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগকারী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) এর সামনে শনিবার অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার করুণ কাহিনী উলেস্নখ করে বক্তারা…

Read More

মো: সিফাত ই মঞ্জুর , বরিশাল জেলাঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ২৪ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ ফিল্ম অর্কাইভ কনফারেন্স এ অভার অল বাংলাদেশ (OAB Foundation) ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২০১৮ সালে “গড়বো সমাজ, গড়বো দেশ, স্বেচ্ছাসেবীর বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে ওভার অল বাংলাদেশ (ওএবি) নামক সংগঠনের। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ, মানবাধিকার, নারী স্বাস্থ্য, শিশু বিকাশ, এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে কাজ করছে। এর পাশাপাশি, স্বেচ্ছায় রক্তদান এবং স্বাস্থ্যসেবার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।প্রতিষ্ঠার শুরু থেকেই জ্ঞান ভিত্তিক এলাকা উন্নয়নে কাজ করে যাচ্ছে অভার অল বাংলাদেশ (OAB Foundation)। বিগত বছরগুলোর…

Read More

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে কয়েকজন সাংবাদিকও আক্রমণের শিকার হয়। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহাগ পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যেতে চায়। এসময় সোহাগের অনুসারী অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এসময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেয়ার ঘটনাও ঘটেছে বলে জানান। হামলায়…

Read More

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় জমিজমাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে কুপিয়ে ৩ জনকে জখম করা হয়েছে। ঘটনাস্থলে আহত হয়েছে আরও একজন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৪ জানুয়ারী) সকালে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের আদমদুর্গাপুর গ্রামে। আহতরা হলেন, তিলকপুর ইউনিয়নের আদমদুর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত বায়েজ মন্ডল এর ছেলে আমান মন্ডল (৫৫), আমান মন্ডল এর ছেলে হাসিবুল ইসলাম (৩০), আমান মন্ডলের বড় ভাই আক্কাস আলীর গৃহবধু ফাতেমা (৫৬) এবং শিউলি (৩০)। জানা যায়, আহতদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে আমান মন্ডল গত শুক্রবার সকালে চাষের উদ্দেশে আইল কাটতে…

Read More

বাকৃবি সংবাদদাতা: পুষ্টিগুণে ভরপুর রঙিন চাল নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ছোলায়মান আলী ফকির এবং তার গবেষকদল। এই কালো রঙের চাল থেকে বিরিয়ানি, খিচুড়ি, চিড়া, মুড়ি, মুড়কিসহ ও কেক উদ্ভাবন করেছেন গবেষকরা। এছাড়া কালো চালের ব্রাণে আয়রন ও জিঙ্ক সাদা চালের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি । এই চালের আঁশ রয়েছে ডায়াবেটিক ও স্থূলতা কমানোর গুণাগুণ। শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ওই গবেষণা দলে আরো যুক্ত ছিলেন কো-পিআই অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন-২ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও সাগরিকা খাতুন। রঙিন চাল নিয়ে প্রধান গবেষক ড. ছোলায়মান আলী ফকির বলেন, রঙিন চালের (Oryza…

Read More