- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২২ জানুয়ারি /২৫ বুধবার সকালে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন *কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ*, সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন *ডিআইজি অরুণ কুমার গৌতম মালদা সেক্টর। এছাড়াও সম্মেলনে লে: কর্নেল, গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম, অর্ডন্যান্স*, অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এবং স্টাফ অফিসার এবং বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং বিএসএফ এর স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন বলে জানায় ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সভায় উভয়পক্ষ সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা করা হয় বলে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক চলমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলেও জানান তিনি। শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রামে ছিন্নমূল ও অসহায় শীতার্ত মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ ও মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব। সাংবাদিক দেলোয়ার হোসেন লাইফ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শাহাবুদ্দিন ইসলাম শিহাব যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত কয়েক দিন উত্তর বঙ্গের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা বাড়ছে, এসময়ে শীতার্ত মানুষের কষ্টের কথা মনে করে গত কয়েকদিন রাতে ও দিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রাস্তার পাশে থাকা ছিন্নমূল ও অস্বচ্ছল, বয়বৃদ্ধ বিধবাসহ প্রায় অর্ধশত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তারা। এবিষয়ে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পিকেএম আব্দুল বারী জানান, আমার দুই সহকর্মী…
মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে সাফল্যের হাসি হাসছেন ৯ জন প্রান্তিক সবজি চাষী । উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় শীতকালীন সবজির পাশাপাশি জমিতে স্কোয়াশ চাষ করে তারা বেশ লাভবান হয়েছেন। এসব সবজি চাষীরা হলেন, উপজেলার বারপা গ্রামের রুবেল হোসেন, তত্তিপুর গ্রামের মনিরুল ইসলাম, তিল্লা গ্রামের রিতা রানী,ডুমুরতলা গ্রামের মশিয়ার রহমান, নরেন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম, ছোট ঘি ঘাটি গ্রামের ওহিদুল ইসলাম,কামাল হাট গ্রামের কামরুজ্জামান, মান্দারবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম এবং খামারমুন্দিয়া গ্রামের মেহেদী হাসান।সরেজমিনে দেখা যায়, উপজেলার ডুমুরতলা গ্রামের নওশের আলীর ছেলে সবজি চাষী মশিয়ার রহমান তার ১০ শতক জমিতে নভেম্বর মাসের শেষের দিকে…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়। ঢাবির ভর্তি পরীক্ষার বাকৃবি কেন্দ্রে ৯৩.৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। ভর্তি পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাকৃবি কেন্দ্রে আসন বিন্যাস মোট ১৮ টি অঞ্চলে বিভক্ত করা হয়। ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮ হাজার ২ শত ৭১ জন। ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড.…
বাকৃবি সংবাদদাতা: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হেলথ কেয়ার সেন্টারের নিম্নমানের স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ শিক্ষার্থীদের। কয়েক প্রকার ওষুধেই সীমাবদ্ধ এখানকার স্বাস্থ্যসেবা বলে ক্ষোভ জানান শিক্ষার্থীরা। এদিকে অসুস্থ শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স চেয়ে সময় মতো না পেয়ে ভোগান্তিতে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া ভাঙা অ্যাম্বুলেন্স করে রোগী পরিবহন, অক্সিজেন সিলিন্ডারে ত্রুটি, গাড়ির মাইক ও সাইরেন নষ্টেরও অভিযোগ উঠেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীদের চলছে নানান আলোচনা – সমালোচনা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের বিপরীতে হেলথ কেয়ারে বর্তমানে রয়েছে মাত্র ৮ জন চিকিৎসক। এদের মধ্যে চীফ মেডিকেল অফিসারসহ নিয়মিত চিকিৎসক আছেন ৬ জন ও খন্ডকালীন চিকিৎসক ২ জন। কিন্তু…
ভোরের বাংলা নিউজ ডেস্ক লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) বেগম খালেদা জিয়াকে ছেলে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা নেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যুক্তরাজ্যের স্থানীয় সময় বৃহস্পতিবার ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা…
ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ অনেকবারই পথ হারিয়েছে কিন্ত সংগ্রামী জনগন প্রতিবারই আন্দোলন সংগ্রাম করে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। শুক্রবার (২৪ জানুয়ারী) বিকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তাদের দোসররা এদেশে থেকে দেশকে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে, তাদের চিহৃিত করে আইনের হাতে সোপর্দ করুন। বিগত ১৭ বছর দেশের ব্যাংকগুলোকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা।ছাত্রজনাতার অভ্যুথানে দেশ ছেরে শেখ হাসিনা পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো…
ববি প্রতিনিধি: জুলাইয়ের ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকর্মী শাহারিয়ার সানকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সিকিউরিটি রুমে আটকে রাখে। এ সময় সানের ‘সহকর্মীরা’ এসে তাকে রুমের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের পাশের ভোলা রোডে বিজয় মিছিল করেন। শাহারিয়ার সান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে গত বছরের ২৯ জুলাই সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ১ আগস্ট পুলিশে ধরিয়ে দেওয়ার মামলায় ৮ নম্বর আসামি। শাহারিয়ার সানকে ছাড়িয়ে নেওয়া…
ববি প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চ্যাম্পিয়ন ট্রফি আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রদর্শিত হয়েছে। ক্রিকেট ভক্ত ও অনুরাগীদের দেখার জন্য শুক্রবার দুপুর সাড়ে তিনটায় ট্রফি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে। সব বয়স ও শ্রেণি পেশার ক্রিকেট ভক্তরা চ্যাম্পিয়ান ট্রফি দেখতে ভিড় জমায়, আনন্দে মাতে। ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, বিপিএলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এরকম উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। ট্রফি দেখে খুবই ভালো লাগছে। তবে আয়োজক কমিটির প্রতি প্রত্যাশা থাকবে, যেন সামনে আরও ভালো মানের ট্রফি তারা তৈরি করেন। এছাড়াও ক্রিকেট ভক্তরা বলেন তারা উচ্ছ্বসিত পাশাপাশি গেল বারের ন্যায় এবারো এই ট্রফি বরিশালে দেখতে চান। ফরচুন বরিশালের পরিচালক শফিকুর রহমান…