- রেলওয়ের দখল হওয়া জমি উদ্ধার করবে সরকার, চিহ্নিত হচ্ছে ৬০-৭০ একর
- নওগাঁয় শিয়ালের কাছ থেকে বাঁচতে, বাবার পাওয়ার টিলারের নিচে পড়ে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, জেলের ৭ দিনের কারাদণ্ড
- উজিরপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ও আইন-শৃঙ্খলা সভায় এমপি সান্টু
- ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ
- টাঙ্গাইলে সাংবাদিক অলকের বাবা অজিত কুমারের মৃত্যু
- টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ধারণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
- ঘাটাইল ও মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
Author: admin
রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় ট্রাক চাপায় মাজেদা বেগম(৫০) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে সড়কের বরপা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম, নরসিংদীর এলাকার মৃত মোতালিবের স্ত্রী। তিনি বরপা এলাকায় মতিনের বাড়ীতে বসবাস করতো। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এএসবিআরএম নামক স্টীল মিলের সামনে লোহার টুকরো কুড়াতে গেলে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাজেদা বেগমের। খবর পেয়ে কাচপুর হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
ভোরের বাংলা নিউজ ডেস্ক দিনাজপুরে খেতে কাজ করার সময় বাংলাদেশি এক কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে বাংলাদেশিরা কয়েকজন মিলে ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দিনাজপুর সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও বিএসএফ তাৎক্ষণিক পতাকা বৈঠকে বসে। বিকেলে সেই পতাকা বৈঠকের মাধ্যমে দুজনকেই ফেরত দেওয়া হয়েছে। ভারতীয় যে কৃষককে ধরে আনা হয়েছিল তার নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। আর বাংলাদেশ থেকে বিএসএফ সদস্যদের…
মোঃ সোহাগ আলী , কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ি সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে শহরের নলডাঙ্গা রোডস্থ “হাজী রফিউদ্দিন অ্যান্ড সন্স” নামক প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে কমিটি গঠন করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের কার্যনির্বাহী গঠন করা হয়। একই সাথে ৫ জন বিশিষ্ট ব্যবসায়িকে কালীগঞ্জ পৌর স্যানিটারী এন্ড টাইলস ব্যবসায়ি সমিতির উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস সমিতির সভাপতির নাম ঘোষণা করা হয় হাজী রফিউদ্দিন এন্ড সন্সের স্বত্বাধিকারী রাশিদুল হাসান রুলু, সহ-সভাপতি মশিউর রহমান মন্টু এবং শাজাহান হোসেন। সাধারণ সম্পাদক মেসার্স এম আর ট্রেডার্সএর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক জাকির…
জাবি প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হিসেবে বাংলা বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুহিবুর রহমান (মুহিব) এবং সেক্রেটারি হিসেবে দর্শন বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি (৪৭), দাওয়াহ সম্পাদক মশিউর রহমান (৪৭), অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম (৪৮), অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান(৪৮), মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাকিবুল ইসলাম(৪৯), ছাত্রকল্যাণ সম্পাদক…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আবদুল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ সহ অনেকে। এর আগে দুপুর ১২ টার দিকে উপজেলা বাজার রোড এলাকায় মোকাম্মেল শপিং কমপ্লেক্স মার্কেটে জাতীয় মহিলা সংস্থার আওতায় বাছাইকৃত পাঁচজন উদ্যোক্তাদের দেওয়া পাঁচটি দোকান উদ্ভোধন করেন পরে তাদের নিজস্ব তৈরী বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী ঘুরে…
জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত সংগঠন সমূহের প্রণোদনা বৃদ্ধি এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রভুক্ত সংগঠনসমূহের সমস্যা ও সংকট উত্তরণের দাবি সংগঠনটির। শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কক্ষে প্রণোদনা বৃদ্ধি দাবি ও বিভিন্ন সমস্যা উল্লেখ করে উপাচার্য কামরুল আহসান বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের জোটভুক্ত সংগঠনসমূহ প্রতিবছরই উৎসব, পার্বণ, প্রতিযোগিতা, প্রদর্শনী সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে থাকে। এই আয়োজনসমূহ প্রতিনিয়ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাংস্কৃতিক প্রাঙ্গণে উচ্চ শিখরে প্রতিনিধিত্ব করছে। কিন্তু উক্ত আয়োজনসমূহ অত্যন্ত ব্যয়বহুল এবং সংগঠনগুলোর তার নিয়মিত কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা প্রয়োজন হয়।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ছাত্র-শিক্ষক কেন্দ্রের অন্তর্ভুক্ত বেশিরভাগ সংগঠনের…
ঝালকাঠি প্রতিনিধি :আজ শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ঝালকাঠি-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।কুয়াকাটায় পিকনিকে যাওয়ার সময় মহাসড়কের নলছিটি উপজেলার প্রতাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান আসাদের (৬৫)বাড়ী যশোর জেলার বেনাপোল এলাকায় এবং ওই এলাকার মৃত রুহুল আমিন সরদারের ছেলে।নিহত আসাদের স্ত্রী রুবিনা বেগম বলেন, আমরা যশোর বেনাপোল থেকে পিকনিকের জন্য কুয়াকাটা যাচ্ছিলাম। পথে যাত্রাবিরতি দিলে ওয়াশরুমে যাওয়ার জন্য সবাই গাড়ি থেকে নামে। পরে সবাই গাড়িতে উঠলেও আমার স্বামী উঠেনি। খোঁজাখুজি করার পর তার লাশ রাস্তার ওপর দেখতে পাই।স্থানীয় সূত্রে জানা যায় , ওয়াশরুম থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় হয়তো কোনো যানবাহন তাকে চাপা দিয়ে…
পিরোজপুর প্রতিনিধি : – আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন পিরোজপুরের তারুণ্যের অহংকার মো: ইলিয়াস হোসেন মাঝি। ইলিয়াস হোসেন মাঝি, ১৯৯০ সালে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের চলপুখরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আলী হায়দার মাঝি। তিনি প্রতিবেদকে ইলিয়াস হোসেন মাঝি বলেন, মানব পরিবারের সকল সদস্যের জন্য সার্বজনীন, সহজাত,অহস্তান্তর যোগ্য এবং অলঙ্ঘনীয় অধিকার ই হলো মানবাধিকার। মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ মাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, মানবাধিকার সংগঠন হলো নিজেকে মানব কল্যাণে উৎস্বর্গ করার…
প্রতিনিধি, পানছড়ি, খাগড়াছড়ি বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫ ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার দুপুরে গোলক প্রতিমা কৃষি মাঠে উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। সমাবেশে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম জিয়াও কৃষকদের কল্যানে কাজ করেছেন। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদন সহ ন্যায্য অধিকার বাস্তবায়ন…
একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি.. ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর উপজেলার ভরনিয়া এলাকারয় রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।